চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এফডিসিতে দুই সমিতিতে পাল্টাপাল্টি সংঘর্ষ

নাহিয়ান ইমন নাহিয়ান ইমন
১০:২২ অপরাহ্ণ ১৭, জুলাই ২০১৮
বিনোদন
A A
এফডিসি

এফডিসি

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)-তে দুই সংগঠনের সদস্যদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন উৎপাদন ও ব্যবস্থাপনা সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক মনির।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ সহকারী পরিচালক সমিতি (সিডাব) এবং উৎপাদন ও ব্যবস্থাপনা সমিতির সদস্যদের মধ্যে এফডিসির কড়ই তলায় ‘বয়ফ্রেন্ড’ ছবির শুটিং সেটে এমন অপ্রীতিকর ঘটনা ঘটে।

সরেজমিনে গিয়ে জানা যায়, সহকারী পরিচালক সমিতির সাধারণ সম্পাদক কাজী মনির ও সহ সাধারণ সম্পাদক সরদার মামুনের নেতৃত্বে আট থেকে দশজনের একটি দল এফডিসির কড়ইতলায় ‘বয়ফ্রেন্ড’ ছবির শুটিং সেটে ওই ছবির সহকারী পরিচালক জিয়াউল হক মনিরকে বেধড়ক মারধার করে।

পরবর্তীতে উৎপাদন ও ব্যবস্থাপনা সমিতির কার্যালয়ে মনিরকে মারধরের খবর পৌঁছুলে তারা সংগঠিত হয়ে সহকারী পরিচালকদের মধ্যে যারা হামলাকারী ছিলেন তাদের পাল্টা ধাওয়া করে।

পালিয়ে যাওয়ার সময় এফডিসির ক্যান্টিনের সামনে সিডাবের গাজী নামে এক সদস্য পালটা হামলাকারীদের কবলে আহত হন।

দুই সমিতির পাল্টাপাল্টি সংঘর্ষে আহত মনির

আহত মনিরের বিরুদ্ধে অভিযোগ, সহকারী পরিচালক সমিতির সদস্য না হয়েও তিনি শুটিং করছিলেন। এরপর গুরুতর আহত মনিরকে প্রথমে মগবাজার ইনসাফ হাসপাতালে নেওয়া হলে পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়।

এ ঘটনায় তেঁজগাও শিল্প অঞ্চল থানায় আহত মনিরের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উৎপাদন ও ব্যবস্থাপনা সমিতির সহসভাপতি আবদুস সালাম।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার ও প্রচার সম্পাদক বজলুর রশিদ চৌধুরী ঘটনাস্থলে পৌঁছে উভয়পক্ষকে শান্ত করেন।

চিত্রপরিচালক সমিতির পক্ষ থেকে আগামীকাল বুধবার দুপুর ১২ টা দুপক্ষের মধ্যস্থতা করার জন্য সালিশ ডাকা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, আহত মনির সহকারী পরিচালক সমিতি (সিডাব) এর সদস্যপদ পাওয়ার জন্য আবেদন করছিলেন। একাধিকবার চিঠিও দিয়েছিলেন। কিন্তু সিডাব থেকে কোনো সাড়া না পাওয়ায় তিনি শুটিং করছিলেন।

ট্যাগ: এফডিসিবয়ফ্রেন্ডলিড বিনোদনশুটিংসিডাপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোহিঙ্গারা কি কখনো তাদের দেশে ফেরত যেতে পারবে?

পরবর্তী

ভারত থেকে উদ্ধার হওয়া ৮ নারী পরিবারে হস্তান্তর

পরবর্তী

ভারত থেকে উদ্ধার হওয়া ৮ নারী পরিবারে হস্তান্তর

রুটের টানা সেঞ্চুরি, সিরিজ হারল ভারত

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT