চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এফডিসিতে আজকের ঘটনাটা সুন্দর হয়নি, মোটেও ভালো হয়নি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩০ অপরাহ্ণ ২৭, নভেম্বর ২০১৭
বিনোদন
A A

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) প্রশাসনিক ভবনে ব্যবস্থাপনা পরিচালক(এমডি) আমির হোসেনের সঙ্গে সঙ্গে মতবিনিময় সভা ছিল চলচ্চিত্র প্রযোজকদের। সামনের দিনগুলোতে কী করে এফডিসিতে কর্মচাঞ্চল্য ফিরিয়ে আনা সম্ভব, মতবিনিময় সভার বিষয় ছিল এটাই। কিন্তু এমন সুন্দর বিষয়ে মতবিনিময় সভায় ঘটে গেল অপ্রীতিকর একটি ঘটনা। মতবিনিময় সভায় মুখোমুখি দুই প্রযোজক।

হ্যাঁ। এফডিসির নতুন ব্যবস্থাপনা পরিচালক আমির হোসেন চলচ্চিত্রের বিভিন্ন অঙ্গনের ব্যক্তিদের সঙ্গে চলচ্চিত্রে সুদিন ফিরিয়ে আনতে মতবিনিময় করতে সোমবার দুপুরে এফডিসিতে সভা আহ্বান করেন। যেখানে প্রযোজক ছাড়াও ছিলেন বেশ কয়েকজন নির্মাতা। দুপুর ১২টায় শুরু হওয়া মতবিনিময় সভায় আমন্ত্রিত প্রযোজকেরা সামনের দিনগুলোতে কী ধরনের কাজ করলে এফডিসিতে নিয়মিত কাজের পরিবেশ ফিরবে সে বিষয়ে নিজেদের মতামত দিচ্ছিলেন। আর এমন সময় মতবিনিময় সভার পরিবেশ উত্তপ্ত করে তুলেন প্রযোজক মোহাম্মদ ইকবাল। এমন অভিযোগই উপস্থিত একাধিক নির্মাতা ও প্রযোজকের।

জানা যায়, মতবিনিময় সভায় এমডির কাছে নিজের মতামত ব্যক্ত করছিলেন জাজ মাল্টিমিডিয়ার স্বত্বাধিকারী আবদুল আজিজ। এমন সময় সভাকক্ষে প্রবেশ করেই আব্দুল আজিজকে থামানোর চেষ্টা করেন প্রযোজক মোহাম্মদ ইকবাল। এরপর আবদুল আজিজ তার বক্তব্য অব্যাহত রাখতে চাইলে সভাকক্ষের টেবিল চাপড়াতে থাকেন মোহাম্মদ ইকবাল। একপর্যায়ে তিনি দাঁড়িয়ে উচ্চ স্বরে কথা বলেন এবং আবদুল আজিজকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন বলেও অভিযোগ পাওয়া গেছে। আর এমন ঘটনার সময় চিত্রনায়ক ও প্রযোজক আলমগীর ও নায়করাজ রাজ্জাকের ছেলে সম্রাটকে সভাকক্ষ ত্যাগ করতে দেখা যায়।

এমন ঘটনার পর বেশ কয়েকজন প্রযোজক ও নির্মাতাকে এফডিসিতে ঘটে যাওয়া বিষয়টি সম্পর্কে জানতে যোগাযোগ করা হলে সবাই বিষয়টি এড়িয়ে যান। তবে ঘটনার সময় সভাকক্ষ ত্যাগ করে যাওয়া চিত্রনায়ক আলমগীর চ্যানেল আই অনলাইনকে বলেন, আমিতো ফোনে কখনো কাউকে কোনো মন্তব্য দেই না কখনো। তবে এফডিসিতে আজকের ঘটে যাওয়া বিষয়টি নিয়ে শুধু এটুকু বলতে পারি যে, এফডিসিতে আজকের ঘটনাটা সুন্দর হয়নি, আমাদের চলচ্চিত্রের জন্য মোটেও ভালো হয়নি।

অন্যদিকে প্রযোজক মোহাম্মদ ইকবালকে ফোন করলে তিনি একটি মিটিংয়ে আছেন, এবং পরে এই বিষয়ে কথা বলবেন বলে এই প্রতিবেদককে জানান। তবে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজকে ফোনে পাওয়া যায়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আব্দুল আজিজআলমগীরজাজসম্রাট
শেয়ারTweetPin

সর্বশেষ

কেন আর্জেন্টিনা-ইংল্যান্ড মুখোমুখি হলেই আলোচনায় আসে ফকল্যান্ড যুদ্ধ

জুলাই ১৪, ২০২৬

রাজশাহী থেকে সারাদেশের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ

জুলাই ১৪, ২০২৬

কাতারের পথে স্পিকার

জুলাই ১৪, ২০২৬

টম ক্রুজের ভিন্ন রূপ, যে কারণে আলোচনায় ফাহাদ ফাসিল!

জুলাই ১৪, ২০২৬

কী কারণে রাতারাতি একটি মিমের বিষয় হলেন ভিক্টোরিয়া বেকহ্যাম

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT