চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এপ্রিলে হতে পারে বাংলাদেশ-শ্রীলঙ্কার সিরিজটি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৬ অপরাহ্ণ ২৮, ডিসেম্বর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

কোয়ারেন্টাইন জটিলতায় স্থগিত হওয়া বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরটি হতে পারে নতুন বছরের এপ্রিলে। টেস্ট সিরিজটি পুনরায় আয়োজনের আগ্রহ দেখিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সোমবার সাংবাদিকদের জানান, ‘শ্রীলঙ্কা সিরিজের ব্যাপারে আমাদের সে দেশের বোর্ডের সঙ্গে কথা হচ্ছে। শ্রীলঙ্কা বোর্ড থেকে প্রস্তাবটা আমাদের কাছে এসেছে।’

‘প্রথম স্পেলে আমাদের যখন আলোচনাটি হচ্ছিল, সিরিজটা হয়নি। সেক্ষেত্রে আমরা ঐক্যমত্যে পৌঁছেছি, টেস্ট চ্যাম্পিয়নশিপের যে কমিটমেন্ট রয়েছে, সেই অনুযায়ী আমরা শ্রীলঙ্কার সঙ্গে টেস্ট ম্যাচ খেলবো এবং তার সঙ্গে যদি অন্যকিছু যুক্ত হয়, আমাদের এফটিপিতে ওই স্পেসটা পাওয়া যায়, আমরা সেভাবেই কাজ করে নিবো।’

‘এটা এই মুহূর্তে এপ্রিলকে টার্গেট করে করা হচ্ছে। ওই সময় একটা এভেইলেবল স্লট আছে আমাদের এবং শ্রীলঙ্কার জন্য। সেভাবেই আমরা কাজ করছি। কমপক্ষে দুটি টেস্ট, তবে পুরোটাই নির্ভর করবে স্পেসের উপর।’ বলেন বিসিবির প্রধান নির্বাহী।

তিন ম্যাচের টেস্ট সিরিজটি খেলতে গত জুলাইয়ে শ্রীলঙ্কায় যাওয়ার কথা ছিল বাংলাদেশের। করোনাভাইরাস পরিস্থিতিতে তা পিছিয়ে যায়। নতুন সূচিতে বাংলাদেশের রওনা হওয়ার কথা ছিল সেপ্টেম্বরে।

কিন্তু শ্রীলঙ্কার স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্ধারিত ১৪ দিনের কোয়ারেন্টাইন নিয়ম নিয়ে বাধে বিপত্তি। শেষ পর্যন্ত কোয়ারেন্টাইন শিথিল করেনি দেশটি। বাংলাদেশেরও যাওয়া হয়নি খেলতে।

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডিকাব’র সভাপতি পান্থ রহমান, সাধারণ সম্পাদক একেএম মঈনুদ্দিন

পরবর্তী

ভাসানচরের পাশাপাশি রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া জোরদার হোক

পরবর্তী

ভাসানচরের পাশাপাশি রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া জোরদার হোক

করোনাভাইরাস: আবারও বাড়লো মৃত্যু, কমেছে শনাক্তের হার

সর্বশেষ

এশিয়া কাপের আগে চোটের হানা বাংলাদেশ দলে

আগস্ট ২৫, ২০২৬

কার্সের ঘটনায় ক্ষুব্ধ রুট, ‘বারবার বোকামি করছে সতীর্থরা’

আগস্ট ২৫, ২০২৬

মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির

আগস্ট ২৫, ২০২৬

টানা তিন জয়ের পর বাংলাদেশের হোঁচট

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

কারখানা বন্ধের তথ্য নিয়ে বিভ্রান্তিতে দু:খ প্রকাশ সিপিডির

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT