চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এপ্রিলে ঢাবিতে দ্বিতীয় আন্তর্জাতিক মূকাভিনয় উৎসব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৩ অপরাহ্ণ ১৭, মার্চ ২০১৮
শিল্প সাহিত্য
A A

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক মূকাভিনয় উৎসব। প্রাচীন শিল্প মাধ্যম মূকাভিনয়কে ধারণ ও লালনকারী প্রতিষ্ঠান ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন (ডুমা) এর আয়োজনে এই উৎসব অনুষ্ঠিত হবে আগামী ০৮ থেকে ১০ এপ্রিল।

বর্ণাঢ্য মূকাভিনয় উৎসবে অংশ নিচ্ছে জাপান, দক্ষিণ আফ্রিকা, সার্বিয়া, ইরান, ভারত, নেপালের জনপ্রিয় শিল্পীরা। এছাড়াও অংশ নিবে বাংলাদেশে মূকাভিনয় চর্চারত দল- স্বপ্নদল (ঢাকা), পেন্টোমাইম মুভমেন্ট (চট্টগ্রাম), মুক্তমঞ্চ নির্বাক দল (গাজীপুর), জাহাঙ্গীরনগর থিয়েটার, মাইম আর্ট (ঢাকা), বেঙ্গল থিয়েটার (ঢাকা), সাইলেন্ট থিয়েটার (চট্টগ্রাম), প্রভাতফেরি (চুয়েট), নর্থ-সাউথ ইউনিভার্সিটি মাইম সোসাইটি, জগন্নাথ ইউনিভার্সিটি মাইম সোসাইটি, মাইম অ্যাকশন ময়মনসিংহ সহ মোট ১০টি মূকাভিনয় দল।

প্রতিদিন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে থাকবে উৎসবের মূল আয়োজন। এছাড়াও শহীদ মিনার, কার্জন হল, কলাভবন, শাহবাগ সহ পুরো ক্যাম্পাসজুড়েই থাকবে স্ট্রিট শো। তিন দিনের আয়োজনে থাকছে মূকাভিনয়ের উপর কর্মশালা, সেমিনার, স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে মূকাভিনয় প্রতিযোগিতা এবং পোস্টার প্রদর্শনী।

০৮ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬.৩০টায় অনুষ্ঠান উদ্বোধন করবেন ওয়ার্ল্ড মাইম অর্গানাইজেশনের প্রেসিডেন্ট মার্কো স্টোজানোভিক। উদ্বোধনী অনুষ্ঠানে মূকাভিনয় প্রদর্শনী করবে আয়োজক সংগঠন ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন এবং জাপানী দল।

তিন দিনের উৎসবে প্রতিদিন সন্ধ্যায় সাড়ে ছয়টায় থাকবে দেশি-বিদেশি বিভিন্ন দলের মূকাভিনয় প্রদর্শনী। ১০ এপ্রিল রাত ১০টায় অংশগ্রহণকারী দল এবং প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে সমাপ্ত হবে আন্তর্জাতিক মূকাভিনয় উৎসব।

প্রতিদিনের অনুষ্ঠানে জাতীয় সংসদ সদস্য, দেশের খ্যাতনামা সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিক্ষাবিদ উপস্থিত থেকে তিন দিনের এই উৎসবকে অর্থবহ করে তুলবেন।

Reneta

২০১১ সালের ২৭ ফেব্রুয়ারি ‘না বলা কথাগুলো না বলেই হোক বলা’ স্লোগান নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মীর লোকমানের হাত ধরে যাত্রা শুরু করে মূকাভিনয় সংগঠন ‘ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন।’ পথচলার মাত্র ৭ বছরে সংগঠনটি অনেকগুলো জাতীয় মূকাভিনয় উৎসব আয়োজন সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভাগ ও জেলা শহরে ৪০০ টির মত মূকাভিনয় প্রদর্শনী করেছে। একইসঙ্গে পুরস্কৃত হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। এরই ধারাবাহিকতায় সংগঠনটি এবার ২য় বারের মতো আন্তর্জাতিক এই উৎসব আয়োজন করতে যাচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মূকাভিনয় উৎসব
শেয়ারTweetPin1

সর্বশেষ

আর্জেন্টিনার বিদায়ঘণ্টা বাজবে, ভবিষ্যৎ বলে দিচ্ছেন ঘানার ওঝা

জুন ৩০, ২০২৬

মেঘনা নদী থেকে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

জুন ৩০, ২০২৬

ঢাকায় রক-মেটালের মহাযজ্ঞ, অর্থহীন-আর্টসেলসহ এক মঞ্চে ৮ ব্যান্ড

জুন ৩০, ২০২৬

বিজয়ের পথেই রাজনীতিতে নামছেন সুরিয়া?

জুন ৩০, ২০২৬

জোতার মৃত্যুবার্ষিকীর দিনে, জোতার ‘অনুপ্রেরণায়’ নামবে পর্তুগাল

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT