চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এনরিকের প্রথম দলে চমক থাকছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২০ অপরাহ্ণ ১৯, জুলাই ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

ঘোষণা হয়েছিল আগেই। বৃহস্পতিবার সেই আনুষ্ঠানিকতাও সেরে ফেলা হল। সংবাদ মাধ্যমের সামনে আনুষ্ঠানিকভাবে স্পেনের কোচ হয়ে লুইস এনরিকে ঘোষণা দিয়েছেন, নিজের প্রথম দলে বড়সড় চমক দিতে চলেছেন তিনি।

ফার্নান্দো হিয়েরো কোচের পদ থেকে সরে দাঁড়ানোর পর ৯ জুলাই এনরিকের হাতে তুলে দেয়া হয় স্পেন জাতীয় দলের দায়িত্ব। রাশিয়া বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নেয়ায় লা রোজাদের ঢেলে সাজানোর ঘোষণা দিয়েছেন বার্সেলোনার সাবেক এ কোচ। এসময় তার পাশে ছিলেন স্প্যানিশ ফুটবল ফেডারেশন সভাপতি লুইস রুবিয়ালেস ও স্পোর্টস ডিরেক্টর হোসে ফ্রান্সিস্কো মলিনা।

‘আমাদের সামনে চ্যালেঞ্জ হল আগামী দুই বছরে বড় বড় শিরোপা জেতা। আমরা আমাদের গভীরতা সম্পর্কে খুঁটিয়ে দেখবো, হুলেন লোপেতেগি ও ফার্নান্দো হিয়েরো যে দারুণ কাজগুলো করেছিলেন তা নিয়ে কথা বলবো।’

মেসিদের সাবেক বসের আরো সংযোজন, ‘ব্যর্থতা হল খুব কুৎসিত একটা শব্দ। দলই আমাদের সেরা করবে, সবার কাছে আমাদের প্রশংসার পাত্র করে তুলবে। তবে আমাদের নিজেদেরও অনেক উন্নতি করতে হবে। তাই আমার প্রথম দলে বড়সড় একটা চমক থাকছেই।’

তবে কী চমক থাকছে সেটা খোলাসা করেননি এনরিকে। বয়স বেশি হলে কাউকে বাদ দেবেন কিনা এমন প্রশ্নের জবাবে না বলে দিয়েছেন স্পেনের হয়ে ১৯৯২ অলিম্পিকজয়ী ফুটবল দলের সদস্য।

এনরিকে ২০১৪ সালে বার্সার দায়িত্ব নিয়েছিলেন। মেসিদের কোচিং করিয়েছেন তিন বছর। শিরোপা জিতিয়েছেন ৯টি। ২০১৭ সালে দায়িত্ব ছেড়ে অবকাশেই ছিলেন। আপাতত দুই বছরের জন্য স্পেনের দায়িত্ব সামলাবেন তিনি। ২০২০ ইউরোই হতে চলেছে স্পেনের হয়ে ১২টি ম্যাচ খেলা এই কোচের বড় চ্যালেঞ্জ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টসলুইস এনরিকে
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মেজর মোজাফফরকে গ্রেপ্তার: জিয়া হত্যাকাণ্ডের অমীমাংসিত রহস্য উদঘাটনের সম্ভাবনা

জুলাই ১৭, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসা বিষয়ে যা জানালো যুক্তরাষ্ট্র

জুলাই ১৭, ২০২৬

বাংলাদেশের অর্থনৈতিক সংস্কারে আস্থা, নতুন সহযোগিতার পথে আইএমএফ

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT