চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এনপিপি’র প্রতিষ্ঠাতা শেখ শওকত হোসেন নিলুর মৃত্যুবার্ষিকী পালন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৯ অপরাহ্ণ ০৭, মে ২০২৫
অন্যান্য
A A
শোকসভা ও স্মরণসভায় অংশগ্রহণকারীরা একত্রিত. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর মিরপুরে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ও এনডিএফ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলুর ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা, দোয়া ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

ন্যাশনাল পিপলস যুব পার্টির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক তারিকুল ইসলাম সুমন।

তিনি বলেন, দেশ ও জাতির কল্যাণে নিজ জীবন উৎসর্গ করা জাতীয় নেতা মরহুম শেখ শওকত হোসেন নিলুর নীতি আদর্শ ও রাজনৈতিক বিচক্ষণতা এখনকার রাজনীতির বিদদের মাঝে খুবই কম। শেখ শওকত হোসেন নিলু ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নদ্রষ্টা ছিলেন। শেখ শওকত হোসেন নীলু ছিলেন বাংলাদেশের জাতীয় রাজনীতিতে এক উজ্জ্বল নক্ষত্র। তিনি বাংলাদেশের কৃষক, শ্রমিক, ও মেহনতি মানুষের বন্ধু ছিলেন।

Banglabid

সভাপতির বক্তব্যে তারিকুল ইসলাম সুমন আরও বলেন, আমরা ন্যাশনাল পিপলস পার্টির যেই সকল নেতা কর্মী রয়েছি আজকের এই দিনে সকল নেতাকর্মী মহান নেতার জন্য আল্লাহর কাছে জান্নাত কামনা করছি এবং মহান জাতীয় নেতা শেখ শওকত হোসেন নিলুর স্বপ্ন পূরণে ও দেশের কল্যাণে কাজ করব।

দুপুরে বনানী কবরস্থানে জাতীয় নেতা শেখ শওকত হোসেন নিলুর কবরে পুষ্প দান ও দোয়া অনুষ্ঠিত হয়। এসময় আরও বক্তব্য রাখেন ন্যাশনাল পিপলস যুব পার্টির সদস্য সচিব মুস্তাফিজুর রহমান, মনির মিয়া, শান্ত, জুয়েল, হুমায়ূন আহমেদ ভুলু ও প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনপিপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারত-পাকিস্তান উত্তেজনায় ইউরোপীয় ইউনিয়নের উদ্বেগ

পরবর্তী

আর্সেনালকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজি

পরবর্তী
আর্সেনাল বনাম পিএসজি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলা।. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্সেনালকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজি

চ্যানেল আই অনলাইন: সাংবাদিকের সাক্ষাৎকারের দৃশ্য, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের যেসব স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ভারত

সর্বশেষ

পদক্ষেপ স্কুলের আয়োজনে বিজ্ঞান মেলা

আগস্ট ২০, ২০২৬

বঙ্গভবনে বিদায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার

আগস্ট ২০, ২০২৬

মহাসচিব হিসেবে মির্জা ফখরুলকে নেতাকর্মীদের আবেগঘন বিদায়

আগস্ট ২০, ২০২৬

রবিনসন শোনালেন টাংয়ের সঙ্গে বল কেটে ভাগ করে নেয়ার সেই গল্প

আগস্ট ২০, ২০২৬

চাঁদাবাজির প্রতিবাদে সন্দ্বীপে স্পিডবোট চলাচল বন্ধ থাকায় ঘাটেই মৃত্যু বীর মুক্তিযোদ্ধার

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT