অর্থনীতি

এনআরবিসি ব্যাংকের এমডিকে অপসারণ আদেশ বহাল

প্রফুল্ল চৌধুরী, ব্যাংক কর্মকর্তা ও নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রফুল্ল চৌধুরী, একজন ব্যাংক কর্মকর্তা ও রাজনীতিবিদ, পেশাদার পোশাক পরিহিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

এনআরবি কমার্শিয়াল ব্যাংকের (এনআরবিসি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দেওয়ান মুজিবুর রহমানকে অপসারণ করে কেন্দ্রীয় ব্যাংকের আদেশ বহালই থাকছে।

নানা অনিয়মের অভিযোগে এনআরবিসির এমডি দেওয়ান মুজিবকে অপসারণ করেছিল বাংলাদেশ ব্যাংক।

সেই অপসারণ চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে গত ৭ ডিসেম্বর রিট করলে আদালত কেন্দ্রীয় ব্যাংকের আদেশ স্থগিত করেন।

কিন্তু গত রোববার হাইকোর্টের আদেশ স্থগিত করে বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতির আদালত।

সে অনুযায়ী বৃহস্পতিবার দায়িত্বরত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহাব মিঞার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ চেম্বার বিচারপতির আদালতের আদেশই বহাল রাখেন।

আজকের এ আদেশের ফলে দেওয়ান মুজিবকে অপসারণ করে কেন্দ্রীয় ব্যাংকের আদেশই আপাতত বহাল থাকছে বলে জানিয়েছেন আইনজীবীরা।

আদালতে বাংলাদেশ ব্যাংকের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আর এনআরবিসি ব্যাংকের পক্ষে ছিলেন মেহেদী হাসান চৌধুরী। দেওয়ান মুজিবের পক্ষে শুনানি করেন বিচারপতি (অবসরপ্রাপ্ত) নজরুল ইসলাম চৌধুরী।

বিষয়:অপসারণ এনআরবি কমার্শিয়াল ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক দেওয়ান মুজিবুর রহমান ব্যবস্থাপনা পরিচালক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…