চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এডিস মশা নির্মূলে সিটি কর্পোরেশনের ‘চিরুনি অভিযান’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৯ অপরাহ্ণ ২৪, আগস্ট ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

এডিস মশা নির্মূলের লক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) রোববার (২৫ আগস্ট) থেকে ১০দিন ব্যাপী এডিস মশার প্রজননস্থল ধ্বংসকরণ ও বিশেষ পরিচ্ছন্নতা  ‘চিরুনি অভিযান’ শুরু করবে।

রোববার সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত  সকল ওয়ার্ডে এ ‘চিরুনি অভিযান’ পরিচালিত হবে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন মঞ্জুর হোসেন চ্যানেল আই অনলাইনকে বলেন, গত ২০ আগস্ট আমরা পরীক্ষামূলকভাবে  ১৯ নং ওয়ার্ডে ‘চিরুনি অভিযান‘ শুরু করেছিলাম।  রোববার থেকে আমাদের ৩৬টি ওয়ার্ডেই দশদিন ব্যাপী এ অভিযান শুরু হবে।  পরে সম্প্রসারিত এলাকার ওয়ার্ডসমূহেও ‘চিরুনি অভিযান’ পরিচালিত হবে।

তিনি বলেন, অভিযানে ওয়ার্ড কাউন্সিলরগণ ‘চিরুনি অভিযান’ এর সার্বিক তত্ত্বাবধান করবেন। এছাড়াও মশক কর্মী, স্প্রে ম্যান, স্কাউট  এ অভিযানে যুক্ত থাকবে।  এছাড়াও এডিস মশা নির্মূলে সম্প্রসারিত ওয়ার্ডগুলোতেও (ওয়ার্ড ৩৭-৫৪) আমাদের ডেঙ্গু প্রতিরোধ সেল কাজ করছে।

এরআগে গত বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ৫টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় ১১৩নং সড়কে একটি নির্মাণাধীন ভবনে এবং ‘হাশেম ইলেকট্রিক’ নামক একটি প্রতিষ্ঠানের ছাদে এডিস মশার লার্ভা পাওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার প্রত্যেককে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করেন। এছাড়া ১১৫নং সড়কে ‘হারমোনি হোল্ডিংস’ এর ছাদে এডিস মশার লার্ভা পাওয়ায় ২ লাখ টাকা জরিমানা করা হয়।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন চ্যানেল আই অনলাইনকে বলেন, বৃহস্পতিবার ২৬১টি বাড়ি পরিদর্শন করে ১৮টি বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। এ বাড়িগুলোর সামনে “সাবধান, এ বাড়িতে/প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়া গিয়াছে” লেখা স্টিকার লাগানো হয়।  গত ২০ আগস্ট থেকে ২২ আগস্ট পর্যন্ত ১৯নং ওয়ার্ডের (গুলাশান-বনানী) মোট ৬৫৮টি বাড়ি পরিদর্শন করে ৫৬টি বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া যায়।

Reneta

এছাড়াও এডিস মশার লার্ভা পাওয়ায় বারিধারা জে ব্লকে ‘গালফ অটো কারস লিমিটেড’ এর মালিককে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সগীর হোসেন ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেন।

মিরপুরের টোলারবাগে পরিত্যক্ত টায়ারে এডিস মশার লার্ভা পাওয়ায় ১টি দোকানের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহা বিনতে সিরাজ।

ভাষানটেকে ৪টি দোকানে এডিস মশার লার্ভা পাওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম শফিউল আজম প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এডিস মশাডিএনসিসি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোহিঙ্গাদের স্বেচ্ছায় নিরাপদ ও স্থায়ী প্রত্যাবাসন চায় যুক্তরাষ্ট্র: মিলার

পরবর্তী

রোনালদোকে ছাগলের সঙ্গে গুলিয়ে ফেলে পরীক্ষায় জুটল ডাব্বা!

পরবর্তী

রোনালদোকে ছাগলের সঙ্গে গুলিয়ে ফেলে পরীক্ষায় জুটল ডাব্বা!

বিপিএলে দল নিতে চায় নতুন তিন প্রতিষ্ঠান

সর্বশেষ

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT