অন্যান্য খেলা

এটিপি র‌্যাঙ্কিংয়ে ৩৭০ সপ্তাহ শীর্ষে জোকোভিচ, অবনমন নাদালের

জোকোভিচের ছবি, তিনি টেনিস খেলছেন, ক্যাপ পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

টেনিস খেলোয়াড় জোকোভিচ, ক্যাপ পরা, মাঠে খেলছেন, চ্যাম্পিয়নশিপের মুহূর্ত. Channel i News – চ্যানেল আই নিউজ

৩৭০ সপ্তাহ এটিপি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে রেকর্ড গড়লেন সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ। র‌্যাঙ্কিংয়ে অবনমন হয়েছে রাফায়েল নাদালের। এক ধাপ নিচে নেমে এখন পঞ্চম অবস্থানে স্প্যানিশ কিংবদন্তি।

সদ্যই ইতালিয়ান ওপেনের শেষ ষোলোতে গ্রীক তারকা স্টেফানোস সিৎসিফাসের কাছে হেরে বাদ পড়েছেন নাদাল। ফাইনালে একই প্রতিপক্ষকে হারিয়ে বুধবার টুর্নামেন্টের মুকুট জিতেছেন জোকোভিচ।

এর আগে সবচেয়ে বেশি সময় ধরে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকার রেকর্ডটি ছিল রজার ফেদেরারের। ৩১০ সপ্তাহ এটিপি র‌্যাঙ্কিংয়ে প্রথম স্থানে ছিলেন সুইস কিংবদন্তি। তালিকায় নাদালের অবস্থান ষষ্ঠ। ২০৯ সপ্তাহ র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন তিনি।

ইতালিয়ান ওপেনে ভালো করায় র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে ক্যাসপার রুদের। দশম স্থান থেকে অষ্টম স্থানে উঠে এসেছেন নরওয়ে তারকা। এটিপির নতুন র‌্যাঙ্কিংয়ে জায়গা পাননি রাশিয়া ও বেলারুশের কোনো খেলোয়াড়।

র‌্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে যারা-

১. নোভাক জোকোভিচ
২. ড্যানিল মেদভেদেভ
৩. আলেক্সান্ডার জভেরেভ
৪. স্টেফানোস সিৎসিফাস
৫. রাফায়েল নাদাল

বিষয়:ইতালিয়ান ওপেন জোকোভিচ নাদাল মেদভেদেভ সিৎসিফাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…