চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এটিএম শামসুজ্জামানকে দেশের বাইরে নিতে প্রস্তুত সরকার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৬ অপরাহ্ণ ০২, মে ২০১৯
বিনোদন
A A

চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামান রাজধানীর আজগর আলী হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। তার উন্নত চিকিৎসার জন্য যদি এই মুহূর্তে দেশের বাইরে নেয়ার প্রয়োজন হয়, তবে সরকার প্রস্তুত।

বুধবার আজগর আলী হাসপাতালে এটিএমকে দেখার পর এমন আশ্বাস দিয়েছেন তথ্যমন্ত্রী ও সংস্কৃতি মন্ত্রী দুজনেই। বৃহস্পতিবার বিকেলে এটিএম শামসুজ্জামানের সর্বশেষ শারীরিক অবস্থা জানিয়ে চ্যানেল আই অনলাইনকে এমন তথ্য জানালেন তার ভাই সালেহ জামান সেলিম।

তবে এই মুহূর্তে এটিএম শামসুজ্জামানকে দেশের বাইরে নেয়ার মতো পরিস্থিতি নেই বলেও জানান সেলিম। বর্তমানে এটিএমের চিকিৎসকদের বরাত দিয়ে তিনি জানান, ডাক্তাররা জানিয়েছেন, ধীরে ধীরে ঔষুধগুলো কাজ করছে, তাই একটু সময় লাগবে। এই মুহূর্তে তাকে অন্যকোথাও শিফট করলে হিতের বিপরিত কিছু ঘটে যেতে পারে।

সেলিম আরো বলেন, এটিএম ভাই বর্তমানে যাদের অধীনে আজগর আলী হাসপাতালে ভর্তি আছেন, তারা আজকে ফাইনাল রিপোর্ট দিয়েছেন। সেখানে বলা হয়েছে, এটিএম ভাইয়ের নিউমোনিয়া। তারা সাধ্যমত নিউমোনিয়া সারাতে ঔষুধ দিচ্ছেন। যেগুলো খুব ধীরে ধীরে কাজ করছে। একটু ভালো না হলে তাকে এখান থেকে অন্যকোথাও শিফট করানো যাবে না।

এটিএমের ছোট ভাই জানান, বুধবার আজগর আলী হাসপাতালে দুই মন্ত্রী আসার পর বৃহস্পতিবার সকালে সাড়ে এগারোটার দিকে বঙ্গবন্ধু মেডিকেলের চিকিৎসকরাও এটিএম শামসুজ্জামানের অবস্থা জানতে এসে ছিলেন। তারা তাদের মতো করে পরীক্ষা নিরীক্ষা করেছেন।

এ বিষয়ে তিনি বলেন, বঙ্গবন্ধু মেডিকেল কলেজের মেডিসিন ও বক্ষব্যাধি বিভাগের চিকিৎসকে আজকে সকালে এটিএম ভাইকে দেখতে এসেছিলেন। ভাইয়ের লাঞ্চ, ফুসফুসে কোনো সমস্যা আছে কিনা পরীক্ষার জন্য তারা ব্লাড নিয়ে গেছেন। শুক্রবার তারা রিপোর্ট দেবেন।

Reneta

তাৎক্ষণিকভাবে আজগর আলী হাসপাতাল থেকে এটিএম শামসুজ্জামানকে বঙ্গবন্ধু মেডিকেলে স্থানান্তরের প্রস্তাব দেয়া হয়েছিলো। কিন্তু এই মুহূর্তে এটিএম শামসুজ্জামানের শারীরিক দিক বিবেচনা করে সেটাও সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন তার ছোট ভাই।

গত ২৬ এপ্রিল রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এটিএম শামসুজ্জামান। মল-মূত্র বন্ধ হয়ে যায়। শ্বাসকষ্ট শুরু হয়। ওইদিন রাত এগারোটার দিকে তাকে ভর্তি করা হয় রাজধানীর গেণ্ডারিয়ার আজগর আলী হাসপাতালে। শনিবার দুপুরে প্রায় তিন ঘণ্টার অপারেশন শেষে পর্যবেক্ষণে রাখা হয় এটিএম শামসুজ্জামানকে। এরপর অবস্থার আরো অবনতি হবে লাইফ সাপোর্টে রাখা হয় কিংবদন্তি এই অভিনেতাকে।

ষাটের দশকের শুরুতে পরিচালক উদয়ন চৌধুরীর ‘বিষকন্যা’ চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে ক্যারিয়ার শুরু করেন এটিএম শামসুজ্জামান। প্রথম কাহিনী ও চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন ‘জলছবি’ ছবিতে। এ পর্যন্ত শতাধিক চিত্রনাট্য ও কাহিনী লিখেছেন। প্রথম দিকে কৌতুক অভিনেতা হিসেবে চলচ্চিত্র জীবন শুরু করলেও খল অভিনেতা হিসেবেই জনপ্রিয়তা পান এটিএম।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারণে অভিনয় থেকে দূরে থাকলেও মাঝেমধ্যেই শখের বশে ছোট ছোট চরিত্রে অভিনয় করতে দেখা গেছে তাকে। তার অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ ছবি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর ‘আলফা’। ২৬ এপ্রিল ছবিটি দেশের চারটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলফাএটিএম শামসুজ্জামানচ্যানেল আই অনলাইনতথ্যমন্ত্রীবঙ্গবন্ধু মেডিকেললিড বিনোদনসংস্কৃতিমন্ত্রীসেলিম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের ঢাকা শিক্ষাবোর্ড ঘেরাও

জুলাই ১৪, ২০২৬

ফ্রান্স-স্পেন সেমিফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১৪, ২০২৬

আবহাওয়ার উন্নতি হবে এমন তথ্যের ভিত্তিতেই পরীক্ষা স্থগিত করা হয়নি: শিক্ষামন্ত্রী

জুলাই ১৪, ২০২৬

মেসি-রোনালদোর রেকর্ড ঝুঁকিতে ফেলেছেন এমবাপ্পে, থামবেন কোথায়

জুলাই ১৪, ২০২৬

রাজধানীর ড্রেনে লেপ-তোশক-বালিশ

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT