চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবারের নববর্ষের শোভাযাত্রা হবে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে: সংস্কৃতিমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২১ অপরাহ্ণ ০৪, এপ্রিল ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পহেলা বৈশাখের শোভাযাত্রা এবার ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে আয়োজন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে মাগুরার মোহাম্মদপুর উপজেলা সদরে আধুনিক ডাকবাংলোর ডুপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রায় ২ কোটি ২২ লাখ টাকা ব্যয়ে এই ভবন নির্মাণ করা হচ্ছে।

মন্ত্রী বলেন, আনন্দ শোভাযাত্রা ও মঙ্গল শোভাযাত্রা আসলে একই অর্থ বহন করে। পহেলা বৈশাখ মূলত সর্বস্তরের সাধারণ মানুষ ও কৃষকের উৎসব। তাই এবারের নববর্ষের শোভাযাত্রা ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে অনুষ্ঠিত হবে।

Banglabid

জেলা পরিষদের প্রশাসক আলী আহম্মেদের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় তিনি আরও বলেন, আমাদেরকে যারা ভোট দিয়েছেন আমরা তাদেরও কাজ করবো, যারা আমাদেরকে ভোট দেয়নি তাদেরও কাজ করব। ক্ষমতা অপব্যবহার যারা করবে তাদেরকে আমরা কোনক্রমেই সহ্য করবো না। সবাই মিলে বিএনপিকে সফল করতে চাই। যদি বিএনপিকে সফল করতে পারি এবং পরিকল্পনা অনুয়ায়ী কাজ করতে পারি তবে বিএনপি দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ, পুলিশ সুপার মোল্যা আজাদ হোসেন এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী হাসীনা মমতাজ বেগম। এছাড়া উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানুর জামানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

সংস্কৃতিমন্ত্রী আরও বলেন, দীর্ঘ সতেরো বছর ফ্যাসিস্ট ক্ষমতায় থেকে নানান অনিয়মের সাথে জড়িত হয়ে দেশকে একটি দরিদ্র দেশে পরিণত করেছে। সঠিক নৃতত্বের অভাবে আমরা আজও দারিদ্রের সাথে লড়াই করছি। প্রধানমন্ত্রী তারেক রহমান একজন ডাইনামিক মানুষ। আমরা কেউ গুম খুন হত্যার সাথে জড়িত হবো না। বিগত সরকারের মতো দূর্নীতিও করবো না। কেউ আইনের ঊর্দ্ধে নয়। মাদকের বিরুদ্ধে আমরা কোন কম্প্রোইজ করবো না। মাদকদ্রব্যের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীপহেলা বৈশাখবৈশাখী শোভাযাত্রাশোভাযাত্রাসংস্কৃতিমন্ত্রী
শেয়ারTweetPin1

সর্বশেষ

সিআইডির হেফাজতে অভিনেতা ডন

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘মানুষকে বিভ্রান্ত করবেন না, বিদ্যুৎ-গ্যাস নিয়ে সংসদে পরিকল্পনা তুলে ধরব’

আগস্ট ৯, ২০২৬

জুলাই আন্দোলনে ইন্টারনেট ‘স্লো’ নিয়ে নতুন করে যা জানা গেল

আগস্ট ৯, ২০২৬

রাষ্ট্রপতি পদে অলি আহমদকে ১১ দলীয় জোটের প্রার্থী ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

মানিকগঞ্জে শহীদ মিনার থেকে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT