চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এটিএম মেশিন ব্যবহারে সাবধান!

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৪:১৮ অপরাহ্ণ ১৯, নভেম্বর ২০১৬
স্বাস্থ্য
A A

বাসার কাছেই এটিএম বুথ। তাই প্রয়োজনে যখন তখন সেখান থেকে টুকু তুলে আনা যায়। ব্যাপারটা যথেষ্ট সুবিধাজনক। তবুও পরেরবার কোনো এটিএম বুথ থেকে টাকা তোলার আগে অন্তত দশবার ভেবে নেবেন।

কেননা যেই এটিএম মেশিনের চকচকে বোতামগুলোর ছোঁয়ায় দরকারি টাকা আপনি পেয়ে যাচ্ছেন, সেই বোতামগুলো থেকেই আপনার হাত হয়ে দেহে চলে আসতে পারে নানা ধরণের ব্যাক্টেরিয়া, ছত্রাক থেকে শুরু করে যৌনবাহিত রোগের জীবাণু!

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ইউনিভার্সিটি  থেকে সম্প্রতি প্রকাশিত একটি গবেষণায় এমনই তথ্য জানানো হয়েছে।

নিউইয়র্ক ইউনিভার্সিটির অধ্যাপক জেন কার্লটন বলেন, “আমাদের গবেষণায় পাওয়া ফলাফল অনুসারে, এটিএমের কি-প্যাডে বিভিন্ন উৎস থেকে আসা জীবাণু থাকে। এর মধ্যে রয়েছে মানবদেহের ভেতরে থাকা অণুজীব, পচে যাওয়া খাবারে থাকা ব্যাক্টেরিয়া এবং যেসব জীবাণু বাতাস বা মাটির ওপরের পরিবেশে সহজে টিকে থাকতে পারে।

কার্লটনের গবেষণা দলটি ২০১৪ সালের জুন এবং জুলাইয়ে যুক্তরাষ্ট্রের ম্যানহাটন, কুইনস ও ব্রুকলিনের ৬৬টি এটিএম মেশিনের কি-প্যাড থেকে নমুনা সংগ্রহ করে। নমুনাগুলোর ডিএনএ পরীক্ষা থেকে দেখা যায়, সেখানে পাওয়া জীবাণুর বেশিরভাগই টেলিভিশন, টয়লেট, রান্নাঘর ও বালিশ থেকে এসেছে। কিছু আবার এসেছে পচা মাছ, শামুক ও মুরগি থেকে।atm2

দোকান এবং পাবলিক লন্ড্রিতে থাকা এটিএমের কি-প্যাডে জীবাণুর পরিমাণ সবচেয়ে বেশি। সেগুলোর বেশিরভাগই পচা গাছপালা বা দুধের তৈরি খাবারে উৎপন্ন জীবাণু। এছাড়াও অন্যান্য কিছু নমুনায় কেক, বিস্কুটসহ নানা বেক করা খাবার নষ্ট হয়ে সৃষ্ট ব্যাক্টেরিয়া পাওয়া গেছে।

তবে আরও পাওয়া গেছে মানুষসহ অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর অন্ত্রে পাওয়া পরজীবীর সমগোত্রীয় আরেকটি পরজীবী ট্রাইকোমোনাস ভ্যাজিনালিস, যা হাত থেকে দেহে গিয়ে যৌনবাহিত রোগ বা এসটিডি’রও কারণ হতে পারে।

খোলা বা, বুথের ভেতর বন্ধ – এ দু’ধরণের এটিএম মেশিনের কি-প্যাডে পাওয়া জীবাণুর মধ্যে তেমন কোনো উল্লেখযোগ্য পার্থক্য নেই বলেও জানিয়েছে ‘এমস্ফিয়ার’ নামক জার্নালে প্রকাশিত ওই গবেষণাপত্র

ট্যাগ: এটিএম বুথজীবাণু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাতীয় নির্বাচন নিরপেক্ষ করতে আকবর আলী খানের চার প্রস্তাব

পরবর্তী

খালেদা জিয়ার প্রস্তাবনায় ফিরিয়ে অানবে গণতন্ত্র: মির্জ ফখরুল

পরবর্তী

খালেদা জিয়ার প্রস্তাবনায় ফিরিয়ে অানবে গণতন্ত্র: মির্জ ফখরুল

রোববার থেকে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু

সর্বশেষ

জোড়া সেঞ্চুরিতে গিলদের জয় ঠেকিয়ে দিলেন দিনুশা, সিরিজ জিতেছে ভারতই

আগস্ট ২৭, ২০২৬
হাস্যোজ্জ্বল নারী পোশাক ও গহনা পরিহিত, সুন্দর হাসি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের বিখ্যাত চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’, উচ্ছ্বসিত বাঁধন

আগস্ট ২৭, ২০২৬

সংবাদ সম্মেলনে আসেননি কোচ-খেলোয়াড়, ম্যানেজার নিলেন ‘দায়’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংসদে সরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ (সংগৃহীত)।

শাহবাগে বক্তব্য দেওয়া আর সংসদে বক্তব্য দেওয়া এক কথা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২৭, ২০২৬

২২ হাজার কোটি রুপির ঋণ কমে ৬.৫ কোটিতে, যা জানা গেল

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT