বিনোদন

‘এটাই হতে পারে মার্ভেলের সেরা ছবি’, ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’ প্রসঙ্গে নির্মাতা

Thor and Lady Sif wielding lightning in a fantasy scene from a Marvel movie. Channel i News - চ্যানেল আই নিউজ

Thor and Lady Sif in a fantasy scene with lightning, from a Marvel superhero film. Channel i News – চ্যানেল আই নিউজ

তাইকা ওয়াতিতি বর্তমানে ব্যস্ত আছেন ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’-এর শুটিং নিয়ে। এই ছবি নিয়ে নির্মাতা খুবই আত্মবিশ্বাসী। জানিয়েছেন, এটাই হতে পারে মার্ভেলের সেরা ছবি।

বেশ কিছুদিন ধরে চলছে ছবির শুটিং। এই প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘আমাদের হাতে আর চার সপ্তাহ আছে। আমি সুরঙ্গের শেষ প্রান্তের আলো দেখতে পাচ্ছি। এটাই হতে পারে মার্ভেলের সর্বকালের সেরা ছবি।’

ছবির মূল চরিত্রে এবারও থাকছেন ক্রিস হেমসওয়ার্থ। তাইকা ওয়াতিতির কাছের বন্ধু ক্রিস। তার সঙ্গে কাজ করা প্রসঙ্গে ওয়াতিতি বলেন, ‘তিনি মজার মানুষ, ভাল বন্ধু। এমন একজন মানুষ যার সঙ্গে সবসময় সময় কাটাতে ইচ্ছে করে। এমন একজন মানুষকেই ছবির মূল চরিত্রে চাইবেন যে কোনো নির্মাতা।’

‘থর’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ছবি ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’। ২০২২ সালের ৬ মে মুক্তি পাবে এই ছবি। ইন্ডিয়ান এক্সপ্রেস

বিষয়:ক্রিস হেমসওয়ার্থ তাইকা ওয়াতিতি মার্ভেল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…