বাংলাদেশ

এখনও নি‌খোঁজ ১৩৫ জন

এখনও নি‌খোঁজ ১৩৫ জন

রানা প্লাজা ট্রাজেডি’র ঘটনায় এখনও নিখোঁজ ১৩৫ জন। ডিএনএ পরীক্ষায়ও তা‌তের সন্ধানও মেলেনি এখন পর্যন্ত।

ধারণা করা হয়, তারাও নিহত হয়েছিলন ওই দুর্ঘটনায়। যাদের লাশ পাওয়া যায়নি তাদের স্বজনরা এখনও আসেন রানা প্লাজার ধ্বংসস্তুপে স্বজনদের খোঁজ পেতে।

বি‌বি‌সি বল‌ছে, রানা প্লাজা ট্র্যা‌জে‌ডি সাম্প্রতিক সময়ে বাংলাদেশের শিল্প ক্ষেত্রে একটি দগদগে ক্ষত।

রাজধানী ঢাকার উপকন্ঠে সাভার বাস্ট্যান্ডের কাছে ২০১৩ সালের ২৪ এপ্রিল ৮ তলা ভবন রানা প্লাজা ধসে মৃত্যু হয় ১ হাজার ১শ’ ৩৫ জন তৈরি পোশাক কর্মীর। সেখান থেকে জীবিত উদ্ধার করা হয় ২ হাজার ৪শ’ ৩৮ জনকে।

বিষয়:রানা প্লাজা সাভার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…