চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক হচ্ছে ভোডাফোন ইন্ডিয়া ও আইডিয়া

চ্যানেল আই টেকচ্যানেল আই টেক
২:৪৫ অপরাহ্ণ ১৬, জানুয়ারি ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

ভারতীয় টেলিকম ও ডিজিটাল সেবাপ্রদানকারী ভোডাফোন ইন্ডিয়া ও আইডিয়া সেলুলার এক হতে যাচ্ছে। ২০১৮ সালের এপ্রিলের মধ্যে ওই একীভূত কোম্পানির কার্যক্রম শুরু হতে পারে।

প্রতিষ্ঠান দুটি এক হলে গ্রাহক সংখ্যায় এটিই ভারতের বৃহৎ টেলিকম অপারেটর। গ্রাহক সংখ্যার বিচারে বর্তমানে ভারতের শীর্ষ সেলফোন অপারেটর ভারতী এয়ারটেলকে পেছনে ফেলবে নতুন কোম্পানিটি। বর্তমানে গ্রাহক সংখ্যা বিচারে ভারতের দ্বিতীয় ও তৃতীয় বৃহৎ সেলফোন অপারেটর যথাক্রমে ভোডাফোন ইন্ডিয়া ও আইডিয়া সেলুলার।

১২ জানুয়ারি ভোডাফোন ও আইডিয়ার একীভূতকরণ প্রস্তাবের অনুমোদন দিয়েছেন দেশটির ন্যাশনাল কোম্পানি ’ল ট্রাইব্যুনাল (এনসিএলটি)।

গত বছরের মার্চে যুক্তরাজ্যভিত্তিক ভোডাফোন ও আদিত্য বিড়লা গ্রুপের আইডিয়া সেলুলার লিমিটেডের মধ্যে আলোচনা চূড়ান্ত হয়। এ বিষয়ে দুই কোম্পানির মধ্যে প্রাথমিক চুক্তিও হয়েছিল সেসময়।

এক হয়ে সৃষ্ট নতুন কোম্পানিতে ভোডাফোনের দখল থাকবে ৪৫ দশমিক ১ শতাংশ। আদিত্য বিড়লা গ্রুপের আইডিয়া সেলুলারের অংশীদারিত্ব থাকবে ২৬ শতাংশ। তবে ৩ হাজার ৮৭৪ কোটি রুপি পরিশোধের মাধ্যমে নতুন অপারেটরের আরো ৪ দশমিক ৯ শতাংশ শেয়ার নিয়ন্ত্রণে নিতে পারবে প্রতিষ্ঠানটি। বাকি ২৮ দশমিক ৯ শতাংশের নিয়ন্ত্রণ করবে অন্য শেয়ার হোল্ডাররা।

ইন্ডিয়া রেটিংস অ্যান্ড রিসার্চের তথ্যমতে, ভোডাফোন ও আইডিয়ার একীভূতকরণ সম্পন্ন হলে সৃষ্ট প্রতিষ্ঠানটি প্রায় ৭৭ হাজার ৫০০ থেকে ৮০ হাজার রুপি রাজস্ব আয় করতে পারবে।

Reneta

সাম্প্রতিক সময় ভারতের টেলিকম খাত তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠেছে। বাজারটিতে রিলায়েন্স জিও ইনফোকমের প্রবেশ এবং বিনামূল্যের বিভিন্ন সেবার কারণে প্রতিযোগিতায় টিকে থাকা কষ্টকর হয়ে উঠেছে অন্য অপারেটরদের জন্য। জিওর সঙ্গে প্রতিযোগিতা বাড়াতে বিভিন্ন টেলিকম অপারেটর একীভূতকরণ ও অধিগ্রহণে বেশি জোর দিচ্ছে। রিলায়েন্স কমিউনিকেশন্সের (আরকম) সঙ্গে একীভূত হতে চেয়েছিল এয়ারসেল।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পে মৃত্যু বেড়ে ২ হাজার ৬৪৫

জুলাই ৪, ২০২৬

শিরোপা ধরে রাখার মিশনে আর্জেন্টিনার সামনে নতুন চ্যালেঞ্জ কেপ ভার্দে

জুলাই ৪, ২০২৬

জলাশয় রক্ষা ও দূষণ কমাতে গুলশান লেকে পরিচ্ছন্নতা অভিযান

জুলাই ৪, ২০২৬

রাজধানীতে বৃষ্টি-বজ্রপাতের সম্ভাবনা

জুলাই ৪, ২০২৬

মেসির আর্জেন্টিনার শেষ ষোলোর প্রতিপক্ষ সালাহর মিশর

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT