চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক সপ্তাহ পর চীনে খনিতে আটকে পড়া ১২ শ্রমিকের সন্ধান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৭ অপরাহ্ণ ১৮, জানুয়ারি ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

এক সপ্তাহ আগে চীনের একটি স্বর্ণের খনিতে বিস্ফোরণের ঘটনায় আটকা পড়া ১২ জন শ্রমিক এখনও বেঁচে থাকতে পারে বলে আশা করছে উদ্ধারকারীরা।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের পূর্বাঞ্চলীয় সানডং প্রদেশে শিচেং টাউনশিপ এলাকার স্বর্ণের খনিতে ১০ জানুয়ারি থেকে আটকা পড়ে আছেন ওই শ্রমিকরা। তাদের বের করার জন্য যে সুড়ঙ্গ তৈরি করা হচ্ছে, সেখান থেকেই ১২ জন জীবিত থাকার চিরকুট পাওয়া গেছে।

ওই খনিতে মোট ২২ জন শ্রমিক আটকে পড়ে। ১২ জন জীবিত থাকার বিষয়টি জানা গেলেও বাকিদের সঙ্গে ঠিক কী ঘটেছে, তা এখনো অজানা।

সেই চিরকুটে লেখা আছে, আটকেপড়া শ্রমিকরা ক্লান্ত। তাদের জন্য চিকিৎসা সরঞ্জাম দরকার। ব্যথানাশক ট্যাবলেট, ওষুধ এবং ব্যান্ডেজ দরকার। এছাড়া খাবার ও পানীয় জলের চাহিদার কথাও জানিয়েছে তারা। 

চিরকুটে আরও উল্লেখ রয়েছে, বাতাস হালকাভাবে ঢুকছে। তবে ময়লা আর পানিতে খনি ভরে আছে। তাদের প্রত্যাশা, উদ্ধার অভিযান চলমান থাকবে।

বিশ্বের সবচেয়ে বেশি প্রাণঘাতী হচ্ছে চীনের বিভিন্ন খনি। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি ও সরকারি নিষেধাজ্ঞা অমান্য করেই কার্যক্রম পরিচালনা করায় এসব দুর্ঘটনা ঘটে। ফলে প্রতি বছরই বহু শ্রমিক বিভিন্ন দুর্ঘটনায় প্রাণ হারায়।

Reneta

গত ডিসেম্বরে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চোংকিং শহরে একটি খনিতে আটকা পড়ে কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়। ডায়াসুইডং কয়লা খনিটিতে মোট ২৪ জন আটকা পড়লেও কার্বন মনোঅক্সাইড গ্যাসের কারণে প্রাণ হারান অধিকাংশ শ্রমিক।

এছাড়া তার আগে সেপ্টেম্বরে সংজাও কয়লা খনিতে কার্বন মনোঅক্সাইডের মাত্রা বেড়ে অন্তত ১৬ শ্রমিকের মৃত্যু হয়।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অনিয়ম ও প্রতারণা, ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

স্বর্ণের দাম ভরিতে বাড়লো ১ হাজার ৩৩ টাকা

জুলাই ২১, ২০২৬

কামিন্সের নেতৃত্বে পূর্ণশক্তি নিয়েই বাংলাদেশের বিপক্ষে টেস্টে নামছে অস্ট্রেলিয়া

জুলাই ২১, ২০২৬

মৌসুমি বৃষ্টিতে আফগানিস্তানে আকস্মিক বন্যায় অন্তত ২০ জনের মৃত্যু

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজের সরকারি-বেসরকারি প্যাকেজ ঘোষণা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT