এক সঙ্গে ৬ সন্তান জন্ম দিলেন রাফিয়া

চট্টগ্রামে জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালে রাফিয়া আনোয়ার নামে এক নারী এক সঙ্গে ৬টি সন্তান প্রসব করেছেন। তাদের মধ্যে ১ ছেলে ও ৫ মেয়ে সন্তান রয়েছে।
হাসপাতালের কর্তৃপক্ষ জানায়, মাত্র ২৪ সপ্তাহ বয়সেই অপরিণত অবস্থায় তাদের জন্ম হয়। এ শিশুদের ওজন ৬০০ গ্রামেরও কম।
৬ জনের মধ্যে জন্মের পরে দুইজন মারা যায়। বাকি চার সন্তানকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে।
এদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
রাফিয়া আনোয়ারের স্বামীর মো. ইয়াকুব। তিনি একজন প্রবাসী। তাদের বাড়ি ফটিকছড়ির ছাদেক নগরে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…





