চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক লাফে বিপিএলের শীর্ষ ক্যাটাগরিতে রিশাদ

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৪:৫১ অপরাহ্ণ ১০, অক্টোবর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

ফ্র্যাঞ্চাইজি টি-টুয়েন্টি আসরে লেগ স্পিনারদের বেশ কদর। সবচেয়ে জমজমাট বৈশ্বিক টুর্নামেন্ট আইপিএলে অনেক দলই একাধিক লেগিকে রাখার চেষ্টা করে। মোটা অঙ্কের সম্মানীও দিয়ে থাকেন তারা। এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এক লাফে শীর্ষ ক্যাটাগরিতে চলে এসেছেন রিশাদ হোসেন।

সাকিব-তামিম-মুশফিকদের ‘এ’ ক্যাটাগরিতে তালিকাভূক্ত করা হয়েছে জাতীয় দলের তরুণ লেগ স্পিনারকে। বিসিবি সূত্রে নিশ্চিত হয়েছে চ্যানেল আই অনলাইন। উইকেট শিকারের দক্ষতার পাশাপাশি স্লগ ওভারে পাওয়ার হিটিং জানা রিশাদকে পেতে খরচ করতে হবে ৬০ লাখ টাকা।

কিছুদিন আগে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টি-টুয়েন্টি আসরে বিগ ব্যাশে দল পান রিশাদ। এই লেগ স্পিনারকে ড্রাফট থেকে দলে নেয় হোবার্ট হ্যারিকেনস। টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৪ উইকেট নিয়ে আলো কাড়েন এই লেগি।

বিপিএলের ‘এ’ ক্যাটাগরিতে রিশাদ ছাড়াও আছেন আরও ১১ ক্রিকেটার। তারা হলেন-সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাওহীদ হৃদয়, শরিফুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

বিপিএলের ১১তম আসর শুরু হবে আগামী ২৭ ডিসেম্বর। প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হওয়ার কথা ১৪ অক্টোবর। খেলোয়াড় তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশের অপেক্ষায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

স্থানীয় ১৮৮ ক্রিকেটারকে ছয়টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। সর্বোচ্চ ‘এ’ ক্যাটাগরির পারিশ্রমিক ধরা হয়েছে ৬০ লাখ আর সর্বনিম্ন ‘এফ’ ক্যাটাগরি থেকে দল পাওয়া খেলোয়াড়রা পাবেন ১০ লাখ টাকা।

Reneta

বিপিএলের অন্যতম সফল অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার পারিশ্রমিক এবার কমছে। তাকে রাখা হয়েছে ৪০ লাখের ‘বি’ ক্যাটাগরিতে।

এই তালিকায় আরও আছেন-তানজিদ হাসান তামিম, তানজিম হাসানা সাকিব, আফিফ হোসেন, এনামুল হক বিজয়, হাসান মাহমুদ, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, পারভেজ হোসেন ইমন, শেখ মেহেদী হাসান, তানভির ইসলাম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএলরিশাদলিড স্পোর্টসশীর্ষ ক্যাটাগরি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পিতা-মাতার ভরণ-পোষণ না করলে লাখ টাকা জরিমানা, অনাদায়ে কারাদণ্ড

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

অভিবাসীবিরোধী বিক্ষোভে উত্তাল দক্ষিণ আফ্রিকা, বহু গ্রেপ্তার

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

আরব সাগরে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টার

জুলাই ২, ২০২৬

বঞ্চিত ১৫০ সামরিক কর্মকর্তার জন্য সরকারের বিশেষ সিদ্ধান্ত

জুলাই ২, ২০২৬

মেসি ভক্ত স্পাইডারম্যান!

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT