চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হায়দরাবাদকে বিদায় করে কলকাতার প্রতিশোধ

নাজিম আল শমষেরনাজিম আল শমষের
২:৫৯ পূর্বাহ্ণ ১৮, মে ২০১৭
স্পোর্টস
A A

আইপিএলের গত আসরের কোয়ালিফায়ারে হায়দরাবাদের কাছে হেরে বিদায় নিয়েছিল কলকাতা। এবার যেন তারই প্রতিশোধ নিল গৌতম গাম্ভীরের দল। বুধবার রাতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে সানরাইজার্স হায়দরাদকে ৭ উইকেটে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে পৌঁছে গেছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স।

বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১২৮ রানের ছোট সংগ্রহ গড়ে সানরাইজার্সরা। পরে ভারী বৃষ্টির কারণে ৬ ওভারে ৪৮ রানের পরিবর্তিত লক্ষ্য পায় কলকাতা।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে কেকেআর। তবে অধিনায়ক গাম্ভীরের ব্যাটিং দৃঢ়তায় পথ হারায়নি দলটি। ১৯ বলে সমান ২টি করে চার-ছয়ে অপরাজিত ৩২ রান করে দলকে জয়ের বন্দরে ভিড়িয়েই ফিরেছেন গাম্ভীর।

এর আগে প্রথমে ব্যাট করতে নামা সানরাইজার্সের অধিনায়ক ডেভিড ওয়ার্নারের ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ৩৭ রানের ইনিংস। বাকিদের মধ্যে কেন উইলিয়ামসনের ২৪ রানের অবদান।

শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বাই ইন্ডিয়ান্সকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে কলকাতা। এই দুদলের লড়াইয়ের বিজয়ী দল ২১মের ফাইনালে লড়বে রাইজিং পুনে সুপারজায়ান্টের বিপক্ষে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইপিএল-২০১৭
শেয়ারTweetPin

সর্বশেষ

তালিকা থেকে বাদ পড়ার পর আপিলে ভোটার হয়ে কংগ্রেস প্রার্থীর জয়

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ নিয়ে রিপাবলিকানদের অভ্যন্তরীন উদ্বেগ

মে ৫, ২০২৬

যুদ্ধ না হলে ইরান এতদিনে পুরো মধ্যপ্রাচ্য দখল করে নিত: ট্রাম্প

মে ৫, ২০২৬

বল হাতে সাকিবুল, ফুটবলে মাইরিনের হ্যাটট্রিক

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদযাত্রা: ১৩ মে থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT