চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ঘুম থেকে উঠে দেখি ২২ লাখ ফলোয়ার!’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৪ পূর্বাহ্ণ ২৮, জুলাই ২০২০
বিনোদন
A A

‘৩৬৫ ডেইজ’ যে এত জনপ্রিয়তা পেয়ে যাবে, তা ভাবতেই পারেননি ইতালিয়ান মডেল ও অভিনেতা মাইকেল মোরোন। নেটফ্লিক্সের এই পোলিশ ইরোটিক ড্রামাটি প্রকাশ পাওয়ার পর থেকে মাইকেল মোরোনকে নিয়ে নেট দুনিয়ায় চলছে মাতামাতি। ‘মাসিমো তোরিসেল্লি’ চরিত্রটির প্রেমে পড়ে গেছেন ভক্তরা। রাতারাতি তারকা বনে গেছেন মোরোন।

সম্প্রতি মোরোন দুবাই গিয়েছিলেন একটি ব্র্যান্ডের প্রচারণার জন্য। সেখানের শীর্ষ এক ট্যাবলয়েডে সাক্ষাৎকার দিয়েছেন তিনি। সেখানে তিনি বলেছেন, পুরো বিশ্বে ‘৩৬৫ ডেইজ’ এত ভালোবাসা পাবে, তা তিনি কল্পনাও করেননি। এছাড়াও তিনি জানিয়েছেন, সিনেমাটি মুক্তি পাওয়ার পর তার অভিজ্ঞতা প্রসঙ্গে।

মোরোন বলেন, ‘যখন ঘুমাতে গিয়েছিলাম, তখন ইনস্টাগ্রামে ৭ লাখের বেশি ফলোয়ার ছিল না। ঘুম থেকে উঠে দেখি ২.২ মিলিয়ন ফলোয়ার। আমি মুগ্ধ হয়ে ভাবছিলাম, কী হচ্ছে আসলে? কী হতে যাচ্ছে?’

তিনি আরও বলেন, ‘আমি আশা করেছিলাম যে সিনেমাটি পোল্যান্ডে এবং যুক্তরাজ্যে হিট হবে। কারণ সেখানের সিনেমা হলে মুক্তি পেয়েছিল।’

মাইকেল মোরোন জানান, ‘৩৬৫ ডেইজ’ মুক্তি পাওয়ার পর রোমের এক স্থানীয় বাজারে কেনাকাটা করতে গিয়ে নতুন অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিল তাকে। মানুষ তাকে এক নজর দেখার জন্য ঘিরে ধরেছিল, ছবি তুলতে চাইছিল।

তবে পুরো পৃথিবীর কাছে প্রিয় মুখ হওয়া সত্ত্বেও এখনও সেই ১০ বছর আগের মানুষটিই আছেন মোরোন, এমনটাই জানালেন তিনি।

Reneta

মাইকেল মোরোনের এখন ৯.৩ মিলিয়নের বেশি ফলোয়ার ইনস্টাগ্রামে। তিনি এখন ইতালিতে ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি ফলোয়ারের তারকাদের একজন। ‘৩৬৫ ডেইজ’র সাফল্যের পর সোশ্যাল মিডিয়ার ভক্তদের উন্মাদনা তিনি দারুণ উপভোগ করছেন। কইমই

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৩৬৫ ডেইজনেটফ্লিক্সমাইকেল মোরোনলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT