এএফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ার্সের জন্য এক মাসের জন্য আবারো বাংলাদেশে জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে নেদারল্যান্ডসের লোডভিক ডি ক্রুইফকে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন।
লোডভিক ডি ক্রুইফ এর আগে দুই দফায় বাংলাদেশ জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেন।








