চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রুইফের ফেরা অনিশ্চিত

আরিফ চৌধুরী আরিফ চৌধুরী
২:৪৬ অপরাহ্ণ ০৯, মে ২০১৬
স্পোর্টস
A A

তিন দিন আগেই বাফুফে জানিয়ে দিয়েছিলো আবারও বাংলাদেশ ফুটবল দলের দায়িত্ব নিচ্ছেন ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ। কিন্ত ক্রুইফ নিজেই এখনও নিশ্চিত নন, বাংলাদেশের ফুটবল ফেডারেশন আসলে কীভাবে কী চুক্তিতে তাকে চাচ্ছে।

চ্যানেল আই অনলাইনকে লোডভিক ডি ক্রুইফ বলেন, এবার আমি একটু বেশি সতর্ক। কারণ আগেরবার চুক্তি অনুযায়ী কাজ করতে যে যে সমস্যার মুখোমুখি হয়েছি তা আর নিতে চাই না। চুক্তিতে বাফুফে কোন শুভংকরের ফাকিবাজি রাখছে কি না তাও নিশ্চিত হতে চাই। বলতে পারেন দেখে শুনে বুঝে আগাবো।

বাফুফের কথা অনুযায়ী ১০ মের মধ্যে ক্রুইফ দলের দ্বায়িত্ব নিচ্ছেন। কিন্তু তা পুরোপুরি অস্বীকার করে ক্রইফ বলেছেন, এটা ভুল তথ্য দিচ্ছে বিএফএফ, আমি এখানে একটি ক্লাবের সঙ্গে কাজ করছি আসলে তাদের ছাড়ার আগে সব কিছু একটি সিস্টেম অনুযায়ী হতে পারে। কিন্তু বাফুফে যেভাবে এগুতে পছন্দ করে আমার তা পছন্দ না। আমি মনে করি সমস্যা আমার না, সমস্যা তাদের।

এশিয়া কাপ বাছাইয়ের প্লে অফে তাজিকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ ২ জুন। ফিরতি ম্যাচ খেলবে বাংলাদেশ ৭ জুন। এরপরই হয়তো দীর্ঘস্থায়ী একজন কোচ পেতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল দল।

২০১৩ সালে প্রথমবারের মত ক্রুইফকে বাংলাদেশ জাতীয় দলের কোচের দায়িত্ব দেয়া হয়। ২০১৪ সালের অক্টোবর মাসে চাকরি ছেড়ে দিলে পরের বছরের জানুয়ারী মাসে আবারো নিয়োগ দেয়া হয় ক্রুইফকে।
তখন শুধু বঙ্গবন্ধু গোল্ডকাপের জন্যেই তাকে রাখা হয়েছিল।

এরপর বিশ্বকাপ বাছাইপর্বসহ বেশ কিছু ম্যাচের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছিল ক্রুইফকে। শেষ পর্যন্ত সেপ্টেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি। সেপ্টেম্বরে অনেকটা হতাশা নিয়ে বাংলাদেশকে গুড বাই বলে দিয়েছিলেন লোডভিক ডি ক্রুইফ।

ট্যাগ: বাফুফেলোডভিক ডি ক্রুইফ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সূর্যের ওপর বুধের ছায়া

পরবর্তী

মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে ভর্তি শুরু ১২ মে

পরবর্তী

মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে ভর্তি শুরু ১২ মে

নিজামীর রিভিউয়ের পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পাঠানো হচ্ছে কারাগারে

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT