চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক মহামারীতেই বার্সার দেনা দ্বিগুণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০২ অপরাহ্ণ ০৬, অক্টোবর ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

২০১৯-২০ মৌসুম নিয়ে বেশ আশাবাদী ছিলেন বার্সেলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্তেমেউ। প্রথমবারের মত এই মৌসুমেই ক্লাবের আয় এক বিলিয়ন ইউরো ছাড়াবে- এমন ঘোষণা বেশ গর্বের সাথেই গতবছরও দিতে দেখা গেছে তাকে। শুধু তাই নয়, সেই আয় দিয়ে নেইমার-লাউতারো মার্টিনেজকে কিনে মেসির সঙ্গী বানাবেন। দলবদলে আগের মৌসুমগুলোর মত দু’হাতে অর্থ ঢালবেন; কত আশ্বাসই না দিয়েছিলেন বার্সা সভাপতি! 

কিন্তু ভবিষ্যৎ যে মানুষের নিয়ন্ত্রণে নেই সেটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন বার্তেমেউ। আসলে তাকে টের পাওয়াচ্ছে করোনা ভাইরাস নামের এক মহামারী। বৈশ্বিক এই মহামারীতে স্থবির হয়েছে বিশ্ব অর্থনীতি, বন্ধ হয়েছে দর্শকদের মাঠে এসে খেলা দেখা, ভেঙেছে বার্তেমেউয়ের এক বিলিয়ন ইউরো আয়ের স্বপ্ন আর দ্বিগুণ হয়েছে দেনা।

সোমবার ২০১৯-২০ মৌসুমে বার্সার আর্থিক লাভ-লোকসানের খতিয়ান নিয়ে গণমাধ্যমের সামনে এসেছিলেন ক্লাবের ভাইস-প্রেসিডেন্ট জর্ডি মইক্স। তার হিসেবেই উঠে এসেছে লোকসানের দিক থেকে ইউরোপিয়ান ক্লাবগুলোর মধ্যে বার্সার অবস্থান দুইয়ে। ২০১৯-২০ মৌসুমে কাতালান ক্লাবটির ক্ষতি হয়েছে ৯৭ মিলিয়ন ইউরো। ১১০ মিলিয়ন ইউরো লোকসান নিয়ে সবার শীর্ষে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড, তিনে থাকা জুভেন্টাসের ক্ষতি ৭১ মিলিয়ন ইউরো।

গত মৌসুমে বার্সার প্রত্যাশিত আয় ছিলো ১ হাজার ৪৭ মিলিয়ন ইউরো, মৌসুম শেষে আয় হয়েছে ৮৫৫ মিলিয়ন। মাত্র এক মৌসুমে দেনাও হয়েছে দ্বিগুণ। ২০১৮-১৯ মৌসুম শেষে যেখানে দেনা ছিলো ২১৭ মিলিয়ন ইউরো, ২০১৯-২০ মৌসুম শেষে সেটা এক লাফে হয়েছে ৪৮৮ মিলিয়ন।

দেনার ভারে জর্জরিত হয়ে তাই খরচ কমানোর দিকে নজর দিয়েছে ক্লাবটি। এরইমধ্যে লুইস সুয়ারেজ, আর্তুরো ভিদাল, ইভান রাকিটিচ, নেলসন সেমেডোওকে ছেড়ে দিয়ে ৪২ মিলিয়ন ইউরো বেতন কমিয়েছে ক্লাবটি, অন্যান্য খাতেও কাটছাঁট করা হয়েছে ৩০ মিলিয়ন ইউরো। প্রত্যাশিত বাজেট কমিয়ে ২০২০-২১ মৌসুমের জন্য খরচ ধরা হয়েছে ৭৯১ মিলিয়ন ইউরো।

তবে দ্রুতই অবস্থা পাল্টাবে বলে বিশ্বাস বার্সার। নভেম্বর থেকে অল্প অল্প করে মাঠে ঢোকানো হবে দর্শক, আগামী বছরের ফেব্রুয়ারি নাগাদ পুরো ন্যু ক্যাম্প দর্শক দিয়ে ভরে যাবে বলে ধারণা করা হচ্ছে। আর দর্শক এলে বাজেটের ২৫ শতাংশ আয় উঠে আসবে বলে মনে করে ক্লাবটি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বার্সার ঋণবার্সেলোনা
শেয়ারTweetPin

সর্বশেষ

মাঠ পর্যায় থেকে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত

মে ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম ৫০ শতাংশ বেড়েছে

মে ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেত্রকোনায় ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা: গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক ৩ দিনের রিমান্ডে

মে ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

উন্নয়ন অগ্রযাত্রায় শিক্ষা খাত সবচেয়ে গুরুত্বপূর্ণ: দেবপ্রিয় ভট্টাচার্য

মে ৭, ২০২৬

সেমিতে বিদায়, হ্যান্ডবলের নিয়ম নিয়ে প্রশ্ন বায়ার্ন কোচের

মে ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT