দুইবার মুখের সফল ট্রান্সপ্ল্যান্টস শেষে এখনো সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে আছেন ফ্রান্সের অধিবাসী জেরোম হামন(৪৩)। তিনটি মুখের আকৃতির অধিকারি তিনিই পৃথিবীর প্রথম ব্যক্তি। গত তিনমাস আগে ওই ব্যক্তির মুুখের এ আমূল পরিবর্তনের জন্য দ্বিতীয় অপারেশন সফলভাবে শেষ হয়।
জেরোম হামন শীতকালে ভুল অ্যান্টিবায়োটিক গ্রহণ করার ফলে তার চেহারার বিকৃতি ঘটে। পরে স্বাভাবিক অবস্থায় ফেরাতে প্রথম সফল ট্রান্সপ্ল্যান্ট করা হয় ২০১০ সালে।
সামঞ্জস্যপূর্ণ দাতার অভাবে জেরোম হামনকে গত দুই মাস প্যারিসের একটি হাসপাতালে মুখাবয়ব ছাড়াই থাকতে হয়। দ্বিতীয় ডোনার পাওয়ার পর তার ট্রান্সপ্ল্যান্টের জন্য অপারেশন করা হয়।
জেরোম হামন বলেন: ‘প্রথমবার আমি খুব দ্রুত মানিয়ে নিয়েছিলাম, এবং এবারো তাই নিতে পেরেছি। যদি আমি এই নতুন চেহারা গ্রহণ না করতাম তাহলে এটা হতো খুব ভংয়কর। আমার পরিচয় নিয়ে প্রশ্ন উঠতো। আমি এখনো আছি, বেশ ভাল লাগছে।’
হাসপাতালের বেড থেকে ফ্রেন্স টেলিভিশনকে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন ‘ আমার বয়স ৪৩ বছর অথচ আমার ডোনারের বয়স মাত্র ২২ বছর সুতরাং আমি আবারো ২২ বছরের ফিরে যেতে পারবো এটাই আমার কাছে আনন্দের।’
২০১০ সালে জেরোম নিউরোফাইব্রোমেটোসিস টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত হলে মুখাবয়বের বিকৃতি ঘটে। তিনি আবারো ২০১৫ সালে শীতের কবলে পড়লে অ্যান্টিবায়োটিক গ্রহণ করেলে তার প্রথম ট্রান্সপ্ল্যান্ট অবস্থার পরিবর্তন হতে শুরু করে। ট্রান্সপ্ল্যান্ট করা মুখের জটিল সমস্যা প্রথম ধরা পড়ে ২০১৬ সালের নভেম্বরে। তখন তার মুখে এক ধরণের পচন ধরে।ফলে তার ট্রান্সপ্ল্যান্ট করা মুখটি দ্রুত সরিয়ে ফেলতে হয়।
এরপর ডাক্তার দ্বিতীয় বার ট্রান্সপ্ল্যান্টে সিদ্ধন্ত গ্রহণ করেন। ট্রান্সপ্ল্যান্ট করার পর নতুন এই মুখ মসৃণ এবং নিখুঁত হলেও তার মাথার খুলি, ত্বক এবং বৈশিষ্ট্য এখনো পুরোপুরি সংযুক্ত নয়। তবে এবার তিনি দ্রুত আরোগ্য লাভের ব্যাপারে আশাবাদী।








