চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক বিদেশির ‘স্বার্থপরতা’ আর দুই বিদেশির ‘আক্ষেপ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৭ পূর্বাহ্ণ ০১, নভেম্বর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: গোলের একহালি সুযোগ পেয়েও মাত্র একটিকে জালে জড়াতে পেরেছেন রতকোভিচ লুকা। সব শট নিজে না নিয়ে মন্টেনেগ্রোর সতীর্থদের দিকে একবার নজর দিলে ম্যাচের ফল ভিন্ন হতেও পারতো বলে মত চট্টগ্রাম আবাহনী কোচ মারুফুল হকের। আর অধিনায়ক জামালের আক্ষেপ দলে আরও দুই বিদেশি না থাকার!

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের তৃতীয় আসরের ফাইনালে বৃহস্পতিবার মালয়েশিয়ার ক্লাব তেরেঙ্গানু এফসির কাছে ২-১ গোলে হেরে গেছে স্বাগতিক চট্টগ্রাম আবাহনী। প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে পড়ে দ্বিতীয়ার্ধের শুরুতে এক গোল শোধ দিলেও বাকি সময়টা আর গোল না করতে পারার আফসোসই পোড়াচ্ছে কোচ ও অধিনায়ককে।

ম্যাচে স্বাগতিকদের একমাত্র গোলটি এসেছে রতকোভিচ লুকার থেকে। কিন্তু তিনি প্রথমার্ধে করেছেন একাধিক গোলের সুযোগ হাতছাড়া। দ্বিতীয়ার্ধেও একই কাজ করেছেন। ম্যাচের ৭০ মিনিটে একা বল পেয়ে মেরেছেন বার উঁচিয়ে। অথচ ডি-বক্সের ভেতর তখন ফাঁকায় দাঁড়িয়ে তার চট্টগ্রাম সতীর্থ কাউসার আলী রাব্বি। নিজে শট না নিয়ে রাব্বির দিকে বল বাড়িয়ে দিলেও হয়তো সমতায় ফিরতে পারতেন জামালরা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সেটাই মনে করাতে চাইলেন মারুফ। রইল চ্যাম্পিয়ন দল তেরেঙ্গানুর জন্য শুভেচ্ছাও, ‘যদি র‍্যাঙ্কিংয়ের কথা চিন্তা করি তাহলে বলবো সব সমস্যা উতরে চট্টগ্রাম আবাহনী খুবই ভালো করেছে। আর লুকা যদি সেসময় স্বার্থপরের মতো না খেলত, তাহলে হয়ত আমরা ম্যাচে ফিরতে পারতাম। রেজাল্টও অন্যরকম হতে পারত। তবে আমি মনে করি তেরেঙ্গানু যোগ্য দল হিসেবে চ্যাম্পিয়ন হয়েছে।’

সেমিফাইনালে গোকুলম কেরালার বিপক্ষে জোড়া গোল করেছিলেন আইভরি কোস্টের মিডফিল্ডার দিদিয়ের চার্লস। ফাইনালের দ্বিতীয়ার্ধে গোলের পরই চোটের কারণে মাঠ ছাড়তে হয় তাকে। আর প্রথমার্ধেই চোটের কারণে মাঠ ছাড়েন অভিজ্ঞ ডিফেন্ডার রহমত মিয়া। সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে এ দুই খেলোয়াড়ের অভাব ভীষণভাবে টের পেয়েছে চট্টগ্রাম। দিদিয়েরের যোগ্য বিকল্প না থাকায় ম্যাচে ফল ঘুরে গেছে বলে মত কোচের। আর জামালের দাবি, আরও দুজন বিদেশি থাকলে ভালোই হতো দলের।

‘অধিনায়ক হিসেবে আমি চেয়েছিলাম ট্রফিটা তুলে ধরতে। কিন্তু তা না পারায় আমি ভীষণভাবে মর্মাহত। আমরা আজকে ভালো ফুটবল খেলেছি। তবে আমার মত দলে আরও দুজন বিদেশি থাকলে ভালো হতো। আমাদের মাত্র তিনজন বিদেশি ছিল আর ওরা খেলেছে পাঁচজন নিয়ে। আমাদের রণকৌশল ছিল লি টাককে আটকানো। আমরা তা পেরেছি। কিন্তু ফুটবলে ছোটখাটো একটা ভুলে ম্যাচে পার্থক্য গড়ে দেয়।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রাম আবাহনীতেরেঙ্গানু এফসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে তৃতীয়দিনের মতো সংঘর্ষ, আহত ২০

জুন ৩০, ২০২৬

ঋণের চাপে সোনা লুটের উদ্দেশ্যে হত্যাকাণ্ড, আটক মসজিদের মোয়াজ্জিন

জুন ৩০, ২০২৬

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাশ আজ

জুন ৩০, ২০২৬

আমরা আর প্রথম সারির দল নই: জার্মান কোচ

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় শুরু আমেরিকা সপ্তাহ ২০২৬

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT