বিনোদন

এক বিজ্ঞাপনে তিন লাক্স সুন্দরী

তিন সুন্দরী মহিলার ছবি এক বিজ্ঞাপনে, বিভিন্ন পোজে ও পোশাকে।. Channel i News - চ্যানেল আই নিউজ

এক বিজ্ঞাপনে তিন লাক্স সুন্দরী মহিলার ছবি, বিভিন্ন পোজে ও পোশাকে।. Channel i News – চ্যানেল আই নিউজ

একই বিজ্ঞাপনে প্রথমবারের মতো একসঙ্গে দেখা যাবে তিন লাক্স তারকা জাকিয়া বারী মম, বিদ্যা সিনহা মিম এবং মেহজাবিন চৌধুরীকে। এই তিনজনই তিন সময়ে লাক্স চ্যানেল আই সুপারস্টারের শিরোপা জিতেছেন। পরে লাক্সের বিজ্ঞাপনে আলাদা করে কাজও করেছেন তারা।

তবে একসঙ্গে একই বিজ্ঞাপনে এবারই প্রথম কাজ করছেন এই লাক্স তারকারা। আর এই তিন তারকাকে এক ফ্রেমে বন্দি করবেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী।

এ বিষয়ে মম চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘অমিতাভ রেজার সঙ্গে প্রথমবারের মতো কাজ করছি এটা। আর লাক্স অনেকদিন পর পর একটা বিজ্ঞাপন করে আমাদের দেশে। আমারও খুবই ভালো লাগছে এই বিজ্ঞাপনে থাকতে পেরে। আর আমি তো সেই অর্থে মডেলিং করি না। তাই লাক্সের সঙ্গেই শুধু কাজটা করা হয়।’

১৬, ১৭ ও ১৮ সেপ্টেম্বর তিন দিন তেজগাঁওয়ের কোক স্টুডিওতে বিজ্ঞাপনটির শুটিং হবে।

২০০৬ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার সৌন্দর্য্য প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন জাকিয়া বারী মম। ২০০৭-এ এই প্রতিযোগিতার মুকুট পরেন বিদ্যা সিনহা মিম। আর ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার থেকে বিজয়ী হয়ে মিডিয়া জগতে আসেন মেহজাবিন।

বিষয়:জাকিয়া বারী মম বিদ্যা সিনহা মিম মেহজাবিন চৌধুরী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…