বিনোদন

এক বছর হয়ে গেল দীপিকা-রণবীরের বিয়ের

এক বছর হয়ে গেল দীপিকা-রণবীরের বিয়ের

ঠিক এক বছর আগে বহু তরুণ এবং তরুণীর হৃদয় ভেঙে গিয়েছিল। বলিউডের হার্টথ্রব রণবীর সিং আর ড্রিমগার্ল  দীপিকা পাড়ুকোনের বিয়ে হয়েছিল এই দিনে। আজ তাদের প্রথম বিবাহবার্ষিকী।

বিলাসবহুল ট্যুর কিংবা পাঁচ তারকা হোটেলে পার্টি না করে দিনটি একটু অন্যরকম ভাবে কাটাচ্ছেন এই তারকা দম্পতি। বিবাহবার্ষিকীতে কোনো জাঁকজমক পার্টির আয়োজনও নেই। বিশেষ এই দিনটি ভারতের অন্ধ্রপ্রদেশের তিরুমালার বেঙ্কটেশ্বর মন্দিরে কাটাবেন এই তারকা।

এক বছর হয়ে গেল দীপিকা-রণবীরের বিয়ের

ইনস্টাগ্রামে বিশেষ এই দিনের ছবি শেয়ার করেছেন দীপিকা। তিনি ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের প্রথম বিবাহবার্ষিকীতে দেবতা ভেনকাতেশ্বর এর আশির্বাদ নিতে এসেছি। সবার ভালোবাসা, শুভেচ্ছা এবং প্রার্থনার জন্য ধন্যবাদ।’

গত রাতেই পাড়ুকোন এবং ভবনানী পরিবার মুম্বাই ছেড়েছেন। আগামিকাল ১৫ তারিখ অমৃতসরের স্বর্ণমন্দির যাবেন তারা। ১৫ তারিখই পুরো পরিবার মুম্বাই ফিরে আসবেন।

দীপিকাকে দেখা যাবে মেঘনা গুলজারের ‘ছপাক’ ছবিতে। ছবিটি ২০২০ সালে মুক্তি পাবে। আর রণবীর সিংকে দেখা যাবে ‘এইটি থ্রি’ ছবিতে। ‘এইটি থ্রি’ মুক্তি পাবে ২০২০ এর ১০ এপ্রিল। ডেকান ক্রনিকল।

বিষয়:দীপিকা পাড়ুকোন রণবীর সিং

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…