চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক ঘণ্টার ঝড়ে চালকের আসনে সাউথ আফ্রিকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১০ পূর্বাহ্ণ ১৬, জুলাই ২০১৭
স্পোর্টস
A A

ব্যাটসম্যানদের লড়াইয়ের পর আফ্রিকান বোলারদের দাপট। ইনিংসের শেষ ঘণ্টায় দারুণ বিপদে পড়ে ইংলিশরা। শেষ চার উইকেট গেছে ৬ রানে। প্রথম তিনজনের পর শেষ সাতজন তুলতে পারেন মাত্র ৬২!  এমন দাপুটে বোলিংয়ে ইংল্যান্ডকে ২০৫ রানে থামিয়ে দুই শতাধিক রানের লিড নিয়েছে সাউথ আফ্রিকা। সাজঘরে মাত্র একজন।

সিরিজের দ্বিতীয় টেস্টে শনিবার ১৫টি উইকেটের পতন হয়েছে। যার ১০টিই ইংল্যান্ডের। তাতে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ২০৫ রানে গুটিয়ে গেছে স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ১ উইকেটে ৭৫ রান তুলে দিন শেষ করেছে প্রোটিয়ারা। প্রথম ইনিংসে ৩৩৫ রান তুলেছিল তারা।

প্রথম ইনিংস থেকেই যখন ১৩০ রানের লিড, শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে বেশ চাপমুক্তই থাকার কথা আফ্রিকানদের। হয়েছেও তাই। হেইনো কুন ৮ রানে ফিরে গেলেও অবিচ্ছিন্ন ৫৭ রানের জুটি গড়ে অপরাজিত আছেন ডিন এলগার ৩৮ ও হাশিম আমলা ২৩ রানে।

এর আগে ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ড শুরুতেই জোড়া ধাক্কা খায়। দুই উদ্বোধনী অ্যালিস্টার কুক ৩ ও কিটন জেনিংস রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন। পরে গ্যারি ব্যালান্স ২৭ রানে ফিরে গেলে আরো বিপদ বাড়ে।

অবশ্য ফেরার আগে রুটের সঙ্গে ৮৩ রানের জুটি গড়ে শুরুর ধাক্কাটা সামলে দিয়েছিলেন ব্যালান্স। জো রুট একপাশে আক্রমণাত্মক খেলেছেন। অধিনায়কের ব্যাটে এসেছে ৭৮ রান। জনি বেয়ারস্টোর সঙ্গে ৫৭ রানের জুটির শেষ হয় তার আউটেই।

বেন স্টোকস (০) ও বেয়ারস্টো (৪৫) সাজঘরে ফিরলে পরে আর ঘুরে দাঁড়াতে পারেনি স্বাগতিকরা। শেষ ৬ উইকেটে আসে মাত্র ৩৭ রানে।

Reneta

প্রোটিয়াদের হয়ে কেশভ মহারাজ ও ক্রিস মরিস ৩টি করে উইকেট নিয়েছেন। ২টি করে নিয়েছেন মরনে মরকেল ও ভারনন ফিনল্যান্ডার।

সকালে ৬ উইকেটে ৩০৯ রান নিয়ে দিন শুরু করা আফ্রিকানদের থামিয়ে দেয়ার পথে জেমস অ্যান্ডারসন পাঁচ উইকেট নিয়েছেন ৭২ রানে। ব্রড তিনটি। স্টোকস ফিরিয়েছেন দুইজনকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ড-সাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

ইংল্যান্ডে আর্জেন্টাইন খেলোয়াড়দের ভিসা বাতিলের দাবি

জুলাই ২১, ২০২৬

তরুণীর সঙ্গে জামায়াতের সংসদ সদস্যের ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’ বলে দাবি

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

এলএনজি সরবরাহ কমে যাওয়ায় গ্যাস সংকটের আশঙ্কা

জুলাই ২১, ২০২৬

মোজাফফর হোসেনকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

জুলাই ২১, ২০২৬

মাইলস্টোন ট্রাজেডির এক বছর, নিহতদের স্মরণে নানা কর্মসূচি

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT