জনপদ

‘প্রত্যয় স্কিম’ বাতিল দাবিতে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন অনুষ্ঠিত, শিক্ষার্থীরা বিক্ষোভে অংশগ্রহণ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সর্বজনীন পেনশনের ‘প্রত্যয় স্কিম’ বাতিল এবং স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে মানববন্ধন করেছে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

আজ সোমবার (১৩ মে) বেলা ১১টায় দিনাজপুর-দশমাইল মহাসড়কে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ঘন্টাব্যাপী এই মানববন্ধন করে।

মানববন্ধনে শিক্ষক নেতৃবৃন্দ বলেন, ‘সর্বজনীন পেনশনের ‘প্রত্যয় স্কিম’ চালুর বিষয়ে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে তা বৈষম্যমূলক। সরকার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের যে পদক্ষেপ নিয়েছে তার সাথে এই স্কিম সাংঘর্ষিক। এতে যে নিয়মনীতি রয়েছে তাতে শিক্ষকবৃন্দ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। ফলে মেধাবীরা ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা পেশায় আসবে না। এতে করে দেশ এক সময় মেধাশূন্য হয়ে পড়বে।’

মানববন্ধনে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোস্তাফিজার রহমান, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. সাদপকুর রহমানসহ অন্যরা বক্তব্য রাখেন।

মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টারের কাছে স্মারকলিপি দেন শিক্ষক নেতৃবৃন্দ।

বিষয়:শিক্ষকদের মানববন্ধন সর্বজনীন পেনশন হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…