এ আর কী! কাঁঠাল! আর এই কাঁঠালের গন্ধেই লাইব্রেরি ছাড়তে হয়েছে পাঁচ শতাধিক শিক্ষার্থীকে। কাঁঠালের গন্ধকে লিক হওয়া গ্যাস মনে করে অস্ট্রেলিয়ার ক্যানবেরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আর এরপরই জরুরিভিত্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃৃপক্ষ সবাইকে সতর্ক করে ওই ভবন ত্যাগ করতে বলে। মাত্র ৬ মিনিটের মধ্যে ৫৫০ জন শিক্ষার্থীকে নিচে নামিয়ে আনা হয়।
শুক্রবারের ওই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজে ভবন ত্যাগ করার নোটিশের অনেকেই কমেন্ট করেন। একজন লিখেছেন, ‘স্বাদ স্বর্গের মতো, তবে গন্ধটা নরকের মতো।’
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, যদিও ভবটির ভেতরে এখনো সেই গন্ধটা রয়ে গেছে, তবে ভবনটি নিরাপদ। কাঁঠালটিকে কেউ একজন লাইব্রেরির বিনে রেখেছিল। পরে তা পচে গন্ধ বের হয়, যা গ্যাস লিক হওয়ার মতো গন্ধ।
শেষ পর্যন্ত পচা কাঁঠালটি অপসারণ করা হয়।







