চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক আর্জেন্টাইনই কাঁটা আর্জেন্টিনার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫১ অপরাহ্ণ ১৯, জুন ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

প্রথম ম্যাচে কলম্বিয়ার কাছে ০-২ হারার পর বৃহস্পতিবার আর্জেন্টিনার কাছে মরণবাঁচন ম্যাচ কোপা আমেরিকায়। প্যারাগুয়ের বিরুদ্ধে এই ম্যাচে জিততে না পারলে মেসি-আগুয়েরোদের ছিটকে যেতে হতে পারে টুর্নামেন্ট থেকেই। লিওনেল স্কোলানির দল চার দলের গ্রুপ লিগের টেবিলে রয়েছে সবার শেষে। মেসি অবশ্য আগের ম্যাচের কথা মাথায় নিতে নারাজ। তার কথায়, ‘সামনে যে ম্যাচটা আসছে আমরা সেটা নিয়েই ভাবছি।’

আর্জেন্টিনার এমন পরিস্থিতিতে বড় কাঁটা যে এক আর্জেন্টাইনই। তিনি হলেন ম্যানুয়েল এদুয়ার্দো বারিজ্জো। ৪৯ বছর বয়সী বারিজ্জো প্যারাগুয়ের কোচ হয়েছেন চলতি বছরেই। আর্জেন্টিনার জার্সিতে তিনি দেশের ডিফেন্স সামলেছেন ১৯৯৬ সাল থেকে ২০০০ পর্যন্ত। এখন তার লক্ষ্য আর্জেন্টিনার ডিফেন্স ভাঙা।

বারিজ্জোর কথায়, ‘আর্জেন্টিনা নিয়ে এখন আমার কোনো মাথাব্যথা নেই। আমির পুরোপুরি নজর প্যারাগুয়ে দল নিয়েই। আমি আমার দলের ব্যাপারে খুবই আত্মবিশ্বাসী।’

প্যারাগুয়ে প্রথম ম্যাচে কাতারের বিরুদ্ধে ২-০ থেকেও শেষ পর্যন্ত ২-২ ড্র করে। ফলে লিগ টেবিলে এশিয়ার আমন্ত্রিত দলও আর্জেন্টিনার থেকে এগিয়ে। এই অবস্থায় কোয়ার্টার ফাইনালে ওঠার জায়গা করে নেয়ার লড়াইয়ে থাকতে মেসিদের বৃহস্পতিবার জিততেই হবে।

প্রচন্ড চাপের মধ্যে থাকা আর্জেন্টিনা অবশ্য আশাবাদী এই ম্যাচে ঘুরে দাঁড়ানো নিয়ে। দলের তারকা অ্যাঙ্গেল ডি মারিয়া বলেছেন, ‘এমন পরিস্থিতির মধ্যে আমরা আগেও পড়েছি। সেখান থেকে বেরিয়েও এসেছি। এবারও বেরিয়ে আসব।’

সেই সঙ্গে তিনি জুড়েছেন, ‘প্রথম ম্যাচে আমরা হারলেও খারাপ খেলিনি। প্রচুর সুযোগ তৈরি করেছি। সেটাই আমাদের ভরসা যোগাচ্ছে।’

Reneta

আর কোচ স্কোলানির মন্তব্য, ‘প্রথম ম্যাচে হারায় হাহাকার করার মতো অবস্থা আসেনি। দুটো ম্যাচ বাকি আছে। সেই ম্যাচের জন্য আমার দল তৈরি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনা ফুটবলকোপা আমেরিকা-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আমিরের স্ত্রীর দশ সেকেন্ডের শর্ট ফিল্ম

পরবর্তী

পটুয়াখালীতে চীনা নাগরিকের মৃত্যু

পরবর্তী
নিহত

পটুয়াখালীতে চীনা নাগরিকের মৃত্যু

দিনাজপুরে মিললো লোহার খনি

সর্বশেষ

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT