সমাজকথন

এক আপাদমস্তক শিল্পী

এক আপাদমস্তক শিল্পী

অপরাজেয় বাংলার ভাস্কর আব্দুল্লাহ খালিদের সঙ্গে পুরনো সময়ের স্মৃতি চারণ করলেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনভার্সিটির সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক আলী রীয়াজ। ‘অপরাজেয় বাংলা’ নির্মাণের সময় একুশে পদক ভূষিত হওয়া খালিদের সঙ্গে ঘনিষ্ঠতা হয় তার।

হারানো সেসব দিনের কথাই অধ্যাপক আলী রীয়াজ তার ফেসবুকে ওয়ালে পোস্ট করেছেন। তিনি লিখেছেন: ভাস্কর আব্দুল্লাহ খালিদের সঙ্গে আমার পরিচয়, নৈকট্য, ঘনিষ্ঠতা ১৯৭৯ সালে – ‘অপরাজেয় বাংলা’ নির্মাণের সময়। খালিদ ভাই এবং বিশ্ববিদ্যালয়ের মধ্যে যোগাযোগ রাখার দায়িত্ব বা সৌভাগ্য হয়েছিল ডাকসু’র সাহিত্য সম্পাদক হিসেবে। বন্ধু বৎসল, আন্তরিক, কাজ পাগল মানুষ খালিদ ভাইকে আর কোনো ভাবেই মনে করতে পারিনা।

অপরাজেয় বাংলা নির্মাণের ধারাবাহিক ইতিহাস ছবিতে ধরে রাখার কাজটি করেছিল আমার বন্ধু মিশুক। এই সব ছবির প্রথম সংকলনটি প্রকাশিত হয়েছিল উদ্বোধনের দিন, দ্বিতীয় সংকলন প্রকাশিত হয়েছে সম্প্রতি ‘মন জানালা’ নামে।

প্রকাশনা উৎসবে খালিদ ভাই উপস্থিত ছিলেন, আমি উপস্থিত থাকতে পারিনি, আজকে খালিদ ভাইয়ের মৃত্যু সংবাদ পেয়ে অনেক স্মৃতি মনে পড়ছে। আপাদমস্তক শিল্পী জীবন যাপনে এবং আচরণে শিল্পী ছিলেন খালিদ ভাই। খালিদ ভাই, আপনাকে ভুলবো না, বাংলাদেশের ইতিহাসের এক অধ্যায়ের সঙ্গে আপনি জড়িত, বাংলাদেশ যেন আপনাকে বিস্মৃত না হয় সেটাই আজকের দিনের প্রত্যাশা। ভালো থাকুন খালিদ ভাই।

বিষয়:অপরাজেয় বাংলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…