চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এক্সট্র্যাকশন’র মতো অ্যাকশনের সুযোগ আগে পাইনি: রণদীপ হুদা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৭ অপরাহ্ণ ২০, এপ্রিল ২০২০
বিনোদন
A A

বলিউড অভিনেতা রণদীপ হুদা জানিয়েছেন ‘এক্সট্র্যাকশন’ ছবিতে তার চরিত্রটি একেবারেই ভিন্ন ধরনের। কোনো হিন্দি ছবিতে এধরনের কাজের সুযোগ হয়নি আগে। নিজেকে ভেঙে নতুন করে গড়তে হয়েছে তার।

ছবিতে রণদীপ হুদার চরিত্রের নাম সাজু। কিছুদিন আগে প্রকাশিত ট্রেলারে রণদীপ হুদা ও ক্রিস হেমসওর্থের ছুরি নিয়ে লড়াই করার একটি দারুণ অ্যাকশন দৃশ্য দেখা গেছে।

রণদীপ হুদা জানান, অ্যাকশন ছবিতে কাজের অভিজ্ঞতা তার ভাল লেগেছে। ভবিষ্যতেও এধরনের আন্তর্জাতিক ছবিতে কাজ পেলে তিনি করতে আগ্রহী।

রণদীপ বলেন, ‘চিত্রনাট্যে এই চরিত্রটিকে রেকিং বল বলা হয়েছে। আমার চরিত্রটি ছবিতে ক্রিস হেমসওর্থ এবং অন্য চরিত্রগুলোর মাঝে সংযোগ স্থাপন করে।’

ছবিতে গাড়ি চালাতে হয়েছে রণদীপ হুদাকে। অস্ত্রও চালাতে হয়েছে। করতে হয়েছে হাতাহাতির লড়াই। প্রথমে কঠিন মনে হলেও পরে এই চরিত্রে ঢুকে গিয়েছিলেন রণদীপ।

ক্রিস হেমসওয়ার্থের এই সিনেমার নাম প্রথমে ছিল ‘ঢাকা’। পরে নাম পাল্টে দেয়া হয়েছে ‘এক্সট্র্যাকশন।’ ২৪ এপ্রিল থেকে নেটফ্লিক্সে পাওয়া যাবে ছবিটি।

Reneta

বাংলাদেশের রাজধানী ঢাকাকে ঘিরে সাজানো হয়েছে ছবির কাহিনী। মুম্বাইয়ের এক গ্যাংস্টারের ছেলেকে অপহরণ করে ঢাকায় আটকে রাখে বাংলাদেশের এক গ্যাংস্টার। সেই ছেলেকে ঢাকা থেকে উদ্ধার করতে আনা হয় একজন মার্সেনারি ক্রিস হেমসওয়ার্থকে। চলে একের পর এক অভিযান।

হলিউডের সবচেয়ে দাপুটে ভাতৃদ্বয় জো রুশো ও অ্যান্থনি রুশো ছবিটি প্রযোজনা করেছেন। ক্রিস হেমসওয়ার্থ এবং রণদীপ হুদা ছাড়াও অভিনয় করেছেন হলিউডর ডেভিড হারবার, ডেরেক লুকের মতো তারকা।

‘ঢাকা’ সিনেমার শুটিং এর বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর জানা যায় ভারতের আহমেদাবাদ এবং থাইল্যান্ডের ব্যাংকক শহরে ছবিটির দৃশ্যধারণ করা হয়েছে। শুটিং এর জন্য ঢাকার আদলে বানানো হয় ছোট্ট একটি শহরও। ‘ঢাকা’ ছবির বেশ কিছু দৃশ্য বাংলাদেশেও ধারণ করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এক্সট্র্যাকশনক্রিস হেমসওর্থরণদীপ হুদালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

আনিকা পেশাদার, সময়ের সাথে উন্নতি করবে: বাটলার

জুন ৫, ২০২৬

ফাইনাল প্রতিপক্ষ ভারতকে সম্মানই দেখাচ্ছেন বাংলাদেশ কোচ

জুন ৫, ২০২৬

১১ দলীয় জোটে ফের ভাঙন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন

জুন ৫, ২০২৬

র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলেও সান মারিনোর বিপক্ষে ‘আন্ডারডগ’ বাংলাদেশ

জুন ৫, ২০২৬

সাফের হ্যাটট্রিক ফাইনালে শিষ্যদের কাছে যা চাইলেন বাটলার

জুন ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT