সমাজকথন

“একে ধরিয়ে দিন”

“একে ধরিয়ে দিন”

গত ১৯ অক্টোবর দিনাজপুরের পার্বতীপুরে সুবল দাসের ৫ বছর বয়সী কন্যাশিশুকে গ্রামের লোকজন অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। শিশুটিকে ধর্ষণের অভিযোগে এলাকার সাইফুল ইসলামের বিরুদ্ধে মামলা করেন সুবল দাস।

তবে পলাতক সাইফুলকে এখনো ধরতে পারেনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সাইফুলের সম্পর্কে সবাইকে জানাতে এবং তাকে ধরিয়ে দিতে সাহায্য করতে ফেসবুকে সাইফুলের ছবিসহ একটি স্ট্যাটাস দিয়েছেন শহীদ সুরকার আলতাফ মাহমুদের মেয়ে শাওন মাহমুদ। স্ট্যাটাসে তিনি লিখেছেন:

‘নাম – সাইফুল ইসলাম।

দিনাজপুর জেলার পার্বতীপুর থানার বাসিন্দা। তিনদিন আগে প্রতিবেশী সুবল দাসের পাঁচ বছর celeb_shawonবয়সী কন্যাকে ধর্ষণ করে এই চার কন্যা সন্তানের পিতা সাইফুল ইসলাম।

বাহাত্তর ঘন্টা পার হয়ে গেলেও পূজার জ্ঞান ফিরে আসেনি। রংপুর মেডিকেলে জীবন মৃত্যুর মাঝে পূজা অপেক্ষায় আছে। বাহাত্তর ঘন্টা পার হয়ে গেলেও ধর্ষক সাইফুল ইসলাম পলাতক আছে।

দয়া করুন। সাইফুল ইসলামকে খুঁজে বের করতে সহায়তা করুন। সাহায্য করুন একে ধরিয়ে দিতে।’

বিষয়:দিনাজপুর ধর্ষণ শাওন মাহমুদ শিশু নির্যাতন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…