চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একের পর এক ডলফিনের মৃত্যুতে উদ্বিগ্ন পরিবেশবাদীরা

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৯:১৫ অপরাহ্ন ০৬, এপ্রিল ২০২০
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

করোনাভাইরাসের কারণে বিশ্ব যখন টালমাটাল, তখন কক্সবাজার সৈকতে একের পর এক ভেসে আসছে মৃত ডলফিন। ভেসে আসা ডলফিনগুলোর দেহ ক্ষত-বিক্ষত। আসছে মৃত কাছিমও। এতে উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশবাদীরা।

সাগর পাড়ের জেলেরা জানান, গত এক সপ্তাহে কক্সবাজার সাগর উপকূলের বিভিন্ন পয়েন্টে ভেসে এসেছে অন্তত ১৫টি ডলফিনের মৃতদেহ। পাশাপাশি পাওয়া গেছে ৪ কাছিমের মরদেহও।

এরমধ্যে, টেকনাফের শাপলাপুর সৈকতে ৪ টি, দরিয়া নগর পয়েন্টে ৩টি, সান প্যারাস্যুট পয়েন্টে ৪টি ডলফিন ও দুইটি কাছিমসহ বিভিন্ন পয়েন্টে মোট ছোট-বড় ১৫ টি ডলফিনের মৃতদেহ দেখেছে স্থানীয়রা। এসব মৃত ডলফিনের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানায় স্থানীয়রা।

টেকনাফের বাহারছড়া এলাকার বোট মালিক সমিতির সভাপতি আবুল কাশেম বলেন, আমাদেরগুলো ছোট ট্রলার। বড় বড় ট্রলারের জেলেরা জালে এসব ডলফিন আটকা পড়লে তাদের আঘাত করে। কারণ ডলফিন জালে প্রবেশ করলে তাদের মাছ আহরণে ব্যাঘাত ঘটে।

কক্সবাজার ফিশিংবোট মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, ৭ থেকে ৮ বামের ( ৭-৮ মাইল) ভেতরে ডলফিনরা খেলা করে। এসময় জালে আটকা পড়লে জেলেরা অনেক সময় তাদের হত্যা করে।

উখিয়ার ইনানী এলাকার জেলে আব্দুল গফুর বলেন, গত এক সপ্তাহ ধরে মৃত ডলফিনগুলো ভেসে আসতে দেখেছি।

Reneta

প্রাণ প্রকৃতি রক্ষার আহবান জানিয়ে পরিবেশ বিষয়ক সংগঠন এনভ্যায়ারমেন্ট পিপলের প্রধান নির্বাহী রাশেদুল মজিদ বলেন, প্রাণ প্রকৃতির উপর এমন আঘাত মেনে নেয়া যায় না। বিশ্বব্যাপী কোভিড-১৯ এর এমন ভয়াবহ দাপটেও আমরা থামছি না। এখনও আমরা কেন বুঝতে চাই না যে, প্রাণ প্রকৃতি না থাকলে শুধু মানুষ নয় পৃথিবীর অস্তিত্বই থাকবে না। কক্সবাজার উপকূলে ডলপিনের এমন মৃত্যু চাই না। এটা আমাদের জন্য অশনি সংকেত।

পরিবেশবিদ ফজলুল কাদের চৌধুরী বলেন, এ ডলফিনগুলোকে কারা হত্যা করছে তা দেখতে হবে। এসব ডলফিন মারা পড়লে আমাদের পরিবেশও হুমকির মুখে পড়বে।

সৈকতে ডলফিনের মৃতদেহ ভেসে আসার কথা স্বীকার করে কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, ডলফিন হত্যায় কারা জড়িতে সে বিষয়ে তদন্ত করছে জেলা প্রশাসন। কিছুদিনের মধ্যে এ রহস্য বেরিয়ে আসবে। এছাড়াও কয়েকটি এলাকাকে বিশেষ জোন ঘোষণা করে সকল প্রকাশ মাছ আহরণ ও মানুষের চলাচল বন্ধ করা হবে, পরিবেশ ও প্রতিবেশ রক্ষার জন্য।

Jui  Banner Campaign
ট্যাগ: কক্সবাজারডলফিন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাগেরহাটে ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

নাভালনির মৃত্যুর সঙ্গে জড়িত ‘ডার্ট ফ্রগ’ বিষ কী?

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি নেতৃত্বাধীন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কি নতুন করে সাজাতে পারবে ভারত?

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

হঠাৎ আবিষ্কার করলাম আমি অনেকের আক্রমণের লক্ষ্যবস্তু: মোস্তফা সরায়ার ফারুকী

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্যাসের মারাত্মক স্বল্পচাপ থাকবে

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT