চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একুশে টিভির সাবেক চেয়ারম্যানের অর্থ পাচার মামলা হাইকোর্টে বাতিল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৭ অপরাহ্ণ ২১, নভেম্বর ২০১৯
আদালত
A A
করোনা

একুশে টেলিভিশনের (ইটিভি) সাবেক চেয়ারম্যান আবদুস সালামের অর্থপাচারের মামলা বাতিল ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ রায় দেন।

আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। আবদুস সালামের পক্ষে ছিলেন আইনজীবী শাহদীন মালিক।

অ্যাডভোকেট খুরশীদ আলম খান বলেন, “এ মামলায় শুধু আবদুস সালামের অংশ বাতিল করেছেন হাইকোর্ট। দুদক এ রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করবে। এর আগে এ বিষয়ে জারি করা রুল শুনানি শেষে গত ৭ নভেম্বর এ হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য মামলাটি অপেক্ষমাণ (সিএভি) রাখেন।”

খুরশীদ আলম খান বলেন, মামলাটি বাতিল চেয়ে আবদুস সালাম হাইকোর্টে আবেদন করেছিলেন। এরপর আদালত রুল জারি করে মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দিয়েছিলেন।

২০১৫ সালের ১৩ এপ্রিল দুদকের উপ-পরিচালক সামছুল আলম বাদী হয়ে তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন। মামলার অন্য আসামিরা হলেন- সালামের ভাই আফতাবুল আলম ও ইটিভির সাবেক জ্যেষ্ঠ ব্যবস্থাপক ফজলুর রহমান শিকদার।

Reneta

আসামিদের বিরুদ্ধে পরস্পরের যোগসাজশে বৈদেশিক মুদ্রা ক্রয়, সংরক্ষণ ও পাচারের অভিযোগ আনা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: একুশে টেলিভিশনহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র দিচ্ছে সম্পূর্ণ অর্থায়িত উচ্চশিক্ষার সুযোগ!

মে ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিগত সরকারের আমলে গণমাধ্যমকে শত্রু হিসেবে দেখা হয়েছে: তথ্যমন্ত্রী

মে ৩, ২০২৬

কমিউনিটির উন্নয়নে একযোগে কাজ করবে স্পেন ও পর্তুগাল বাংলা প্রেসক্লাব

মে ৩, ২০২৬

হজ ক্যাম্পে চুরি যাওয়া অর্থ উদ্ধার করায় আইন শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন ভুক্তভোগী হজযাত্রী

মে ৩, ২০২৬

বাংলাদেশি দর্শকদের জন্য কিউই অধিনায়কের ‘দুঃখ’ প্রকাশ

মে ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT