চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একাদশ শ্রেণীর তালিকায় বিভ্রাট, বিপাকে ভর্তিচ্ছুরা

মোস্তফা মল্লিক মোস্তফা মল্লিক
২:২৮ পূর্বাহ্ণ ০১, জুলাই ২০১৫
অন্যান্য, শিক্ষা
A A

একাদশ শ্রেণীতে ভর্তির ফলাফলে অসংখ্য ভুল থাকায় নির্দিষ্ট সময়ে শুরু করা যায়নি শিক্ষা কার্যক্রম। ফলাফল ঠিক করতে আবেদনের পাহাড় জমেছে শিক্ষা বোর্ডে। সমস্যার সমাধান না হলে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশের পর আবারো নতুন করে আবেদনের সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা।

সকাল হতেই ঢাকা বোর্ডে একাদশ শ্রেণীতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভিড় ছিলো।

নামের সঙ্গে প্রকাশিত ফলাফলের আইডি নম্বরে মিল না থাকা, মুক্তিযোদ্ধার সন্তান না হয়েও মুক্তিযোদ্ধা কোটাভুক্ত করা, মেয়ে হয়েও ছেলেদের কলেজে অথবা ছেলে হয়েও মেয়েদের কলেজে ভর্তির সুযোগ করে দেয়াসহ হাজারো সমস্যার কারণে বিড়ম্বনায় শিক্ষার্থী ও অভিভাবকরা। চারদফা পিছানোর পর গত ২৮ জুন রাতে প্রকাশিত ফলাফল এরকমই ভুলে ভরা।

Banglabid

শিক্ষার্থী ও অভিভাবকরা জানালেন নানা অভিযোগের কথা। এক অভিভাবক জানালেন, প্রকাশিত ভর্তি ফলাফল অনুযায়ী তার ছেলে গফরগাঁওয়ের কলেজে ভর্তিও সুযোগ পেয়েছে। অথচ ওই কলেজের জন্য আবেদনই করা হয়নি। আরেক অভিভাবক বলেন, পছন্দের কলেজের ভর্তি তালিকায় সন্তানের নাম থাকলেও আবেদন পরিচিতি বা অ্যাপ্লিকেশন আইডিতে গরমিল থাকায় ভর্তি নিচ্ছে না কলেজ কর্তৃপক্ষ। এক শিক্ষার্থী বললেন মুক্তিযোদ্ধা কোটাধারী না হয়েও তার নাম এসেছে কোটায় সুযোগ পাওয়াদের তালিকায়।

ঘটনা সামাল দিতে বেগ পেতে হচ্ছে বোর্ড কর্তৃপক্ষের। ফলাফলে ভুলের কারণে দেশের বেশিরভাগ কলেজেই নির্দিষ্ট সময়ে একাদশ শ্রেণীর কার্যক্রম শুরু হয়নি। প্রথম পছন্দের তালিকায় নারায়ণগঞ্জ কলেজকে এক নম্বরে রেখেছিল প্রায় ৭ হাজার শিক্ষার্থী। সহ-শিক্ষা মাধ্যমে পরিচালিত এই কলেজে মেয়েদের ভর্তির সুযোগ দেয়া হলেও ছেলেদের এক হাজার ৮’শ ৫০টি আসন শূন্য রাখা হয়েছে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ-কলেজ পরিদর্শক অদ্বৈত কুমার রায় এমন পরিস্থিতিতে, ভুল সংশোধনে বোর্ড শিক্ষার্থীদের সুবিধার্থে নোটিস টাঙিয়ে দিয়েছে। এরপরও ভুল থাকলে দ্বিতীয়বার আবেদন করারও সুযোগ রয়েছে বলে জানান তিনি।

Reneta

নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ বীরাজ কুমার সাহা বলেন,প্রভাতী শাখায় আসন সংখ্যার চেয়েও বেশি শিক্ষার্থীকে ভর্তি নিতে বলা হলেও দিবা শাখায় শিক্ষার্থী ভর্তির কোনো তালিকাই খুঁজে পাচ্ছে না কলেজ কর্তৃপক্ষ।

এই কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থী, তাদের অভিভাক ও শিক্ষকরা আছেন আতঙ্কে। এখানে বিজ্ঞানে নির্দিষ্ট আসনের চেয়ে অনেক বেশি শিক্ষার্থী ভর্তির সুযোগ দেয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ শ্রেণীতে ভর্তিঢাকা বোর্ড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফেলানী হত্যার পুনর্বিচারের দ্বিতীয় দিন

পরবর্তী

বাড়ি ভাড়া নির্ধারণে কমিশন গঠনের নির্দেশ

পরবর্তী

বাড়ি ভাড়া নির্ধারণে কমিশন গঠনের নির্দেশ

ম্যাগি ভারতে নিষিদ্ধ হলেও বিদেশে রপ্তানি করা যাবে

সর্বশেষ

বিচ্ছেদের মামলা প্রত্যাহার, গোবিন্দ-সুনিতার দাম্পত্যে নতুন মোড়

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতার অগ্নিকাণ্ড বিষয়ে বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু

আগস্ট ১৯, ২০২৬

সরকারের ১৮০ দিন: সামাজিক সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার

আগস্ট ১৯, ২০২৬
ছবি: মায়ের মুক্তির জন্য মুন্সীগঞ্জে  দীপু মনির মেয়ে দিপাবলি।

জেলা প্রশাসকের কার্যালয়ে ছুটে এলেন দীপু মনির মেয়ে

আগস্ট ১৯, ২০২৬

শুটিং সেটে মারাত্মক চোট, কেমন আছেন কার্তিক?

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT