চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একাদশে ভর্তিতে কিছু ভুল হলেও বন্ধ হয়েছে বাণিজ্য

মোস্তফা মল্লিক মোস্তফা মল্লিক
৩:৫২ পূর্বাহ্ণ ০৬, জুলাই ২০১৫
অন্যান্য, শিক্ষা
A A

একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম অনলাইনে হওয়ার কারণে এবার ভর্তি বাণিজ্য হয়নি। প্রায় ১৫ থেকে ২০ হাজার কোটি টাকার কোচিং বাজার এবার তাই প্রচন্ড ধাক্কা খেয়েছে। ধাক্কা খেয়েছে স্বজনপ্রীতি আর ভর্তি কার্যক্রমে আমলা ও ছাত্রনেতাদের দৌরাত্মও।

ভুলে ভরা মেধা তালিকা প্রকাশের পর এই কার্যক্রমে যাওয়া ঠিক হয়েছে কিনা তা নিয়ে অনেকে প্রশ্ন তুললেও শতাংশ হিসেবে কতো ভাগ ভুল হলো এ বিশ্লেষণে কেউই যাননি বলে সংশ্লিষ্টরা পাল্টা অভিযোগ করেছেন।

ঢাকা শিক্ষা বোর্ডে বলছে, ১১ লাখ ৫৬ হাজার শিক্ষার্থী ভর্তির আবেদন করে। এর মধ্যে ৯ লাখ ২৩ হাজার ১০৫ জন শিক্ষার্থী ৫ জুলাইয়ের আগেই তাদের কলেজে ভর্তি প্রক্রিয়া শেষ করেছে।

Banglabid

কিছু ভুলের কারণে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ নিজেই মন্ত্রণালয়ের পক্ষ থেকে ক্ষমা চেয়েছেন। তার হিসাব মতে, ২ লাখ ৩৩ হাজার শিক্ষার্থী এখনো ভর্তি হতে পারেনি। তবে কোনো কলেজে ভর্তির আবেদনই করেনি ৬২ হাজার শিক্ষার্থী ।

সফটওয়্যার ত্রুটির কথা বলে বুয়েটকেও প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়েছে। অথচ বুয়েট যা করেছে তার সবই হয়েছে বোর্ডগুলোর দেওয়া তথ্য নিশ্চিত হওয়ার পর।

যেমন ঢাকা বিজ্ঞান কলেজে বেশ কিছু শিক্ষার্থীকে বাণিজ্য বিভাগে ভর্তির অনুমোদন দেওয়া হয়েছে। অথচ ওই কলেজে বাণিজ্য বিভাগই নেই। বিজ্ঞান কলেজের ভর্তি প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হলেও মাত্র ৭/৮ জন শিক্ষার্থীকে বাণিজ্য বিভাগে দেওয়ার বিষয়টি নিয়ে ঢালাও নেতিবাচক মন্তব্য হচ্ছে।

Reneta

প্রশ্ন হচ্ছে ঢাকা শিক্ষা বোর্ডের পরিদর্শন বিভাগ থেকে যদি বলা হয় বিজ্ঞান কলেজে বাণিজ্য বিভাগও আছে তাহলে বুয়েটের আদৌ কি কিছু করার আছে?

২০০৮ সালে বিজ্ঞান কলেজে বাণিজ্য বিভাগের অনুমোদন দেওয়া হয়। শিক্ষার্থীও ভর্তি করা হয়। এর কয়েক বছর পর বোর্ডের অনুমতি ছাড়া বাণিজ্য বিভাগ খোলায় বাণিজ্য বিভাগে শিক্ষার্থী ভর্তি বন্ধ করে দেওয়া হয়। বন্ধের সেই তথ্য নেই বোর্ডের কাছে। আর বোর্ডও তা সরবরাহ করেনি বুয়েটকে।

একইভাবে নারায়ণগঞ্জ কলেজে ছাত্রী ভর্তির মেধা তালিকা প্রকাশ করা হলেও প্রায় ১৮শ ছাত্রকে সেখানে ভর্তির সুযোগ দেওয়া হয়নি। কারণ ওই শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ভর্তির অনুমোদন নেই। অথচ কলেজ থেকে বোর্ডে তথ্য দেওয়া হয়েছে, কলেজটি সহশিক্ষা কার্যক্রমে পরিচালিত হয়। এ কারণে শিক্ষার্থীরাও বিভ্রান্ত হয়ে ওই কলেজে আবেদন করে।

অনলাইনে ৮৫ শতাংশ শিক্ষার্থীর ফরম পূরণে দোকানের ওপর নির্ভরশীলতা ছিলো বলেও ভুল হয়েছে অনেক। তবে ৫ জুলাইয়ের আগেই ৮৫ ভাগ শিক্ষার্থীর একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার অর্থ হচ্ছে ভুলের সংখ্যা কম, এমন দাবি সংশ্লিষ্টদের।

মাত্র ১শ’ ৫০ টাকা দিয়ে একটি কলেজে ভর্তির আবেদন করা গেছে এবার। শিক্ষামন্ত্রী এবং সচিব নজরুল ইসলাম খান দু’জনই বলেছেন, ভর্তির সময় যে চক্রটি ভর্তির বিনিময়ে কোটি কোটি টাকার বাণিজ্য করে এবার তারা কাছে আসতে পারেনি। কোচিং প্রতিষ্ঠানগুলোও ব্যবসা করতে পারেনি।

নজরুল ইসলাম খান বলেন, এই পদ্ধতির কারণে সরকারি কলেজগুলোতে ভর্তির চক্র পুরোপুরি নির্মল হয়েছে। পুরো প্রক্রিয়াটিকে বাধাগ্রস্ত করতে শীর্ষ বেশ কয়েকটি কলেজের অসহযোগিতার কথাও জানান তিনি।

আর শিক্ষামন্ত্রী বলেছেন, বেশিরভাগ শিক্ষার্থী লাভবান হয়েছে। আর যারা ক্ষতিগ্রস্থ হয়েছে সেটা অনিচ্ছাকৃত। তবে ভবিষ্যতে এরকম ভুলের আর কোনো সুযোগ নেই বলেও জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ শ্রেণীতে ভর্তিএকাদশে ভর্তি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নারী লাঞ্ছনাকারী কয়েকজন গ্রেফতার হয়েছে: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

পরবর্তী

সেলফিকে হটিয়ে ভেলফি

পরবর্তী

সেলফিকে হটিয়ে ভেলফি

কক্সবাজারের উন্নয়নে কউক আইনের খসড়া অনুমোদন

সর্বশেষ

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬

সিরিয়ার গোপন পারমাণবিক অধ্যায়ে নতুন মোড়, তদন্তে জাতিসংঘ

আগস্ট ১৯, ২০২৬

বাড়ছে ছাদকৃষির পরিধি, মানসম্মত কৃষি উপকরণ নিয়ে চ্যালেঞ্জ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্ত দীপু মনি

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT