একাদশ শ্রেণীতে ভর্তির জন্য প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের প্রাথমিক নিশ্চায়নের প্রক্রিয়া শুরু হয়েছে আজ। চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। প্রথম ধাপে পছন্দের শিক্ষাপ্রতিষ্ঠান না পেলে, আরো দুই ধাপে আবেদনের সুযোগ রয়েছে। অনলাইনে ভর্তির এই কার্যক্রমকে অনন্য নজির বলছেন শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা।






