২০১৬-১৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদনের ফল প্রকাশের কথা রয়েছে আজ। দুপুর সাড়ে ১২টায় ফল প্রকাশ করা হবে।
২৬ মে থেকে ১০ জুন বিকেল সাড়ে ৩টা পর্যন্ত আবেদনের সময়ে ১৩ লাখ ১ হাজার ৯৮ ভর্তিচ্ছু আবেদন করে। অনলাইনে এবং এসএমএসের মাধ্যমে একজন ভর্তিচ্ছু ১০টি করে ২০টি প্রতিষ্ঠানে আবেদনের সুযোগ পেয়েছে।
শিক্ষার্থীদের ফলাফল ভর্তির আবেদনের সময় দেয়া মোবাইল নম্বরে ক্ষুদে বার্তার মাধ্যমে জানিয়ে দেয়া হবে। ক্ষুদে বার্তায় একটি গোপনীয় পিন নম্বর দেয়া হবে। এই পিন নম্বরটি পরে ভর্তি নিশ্চিত করতে সংরক্ষণ করতে হবে।
এছাড়াও শিক্ষার্থীর এসএসসি ও সমমানের পরীক্ষার রোল নম্বর, বোর্ড, পাসের সন, রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে ভর্তির ওয়েবসাইট www.xiclassadmission.gov.bd থেকে ফলাফল জানা যাবে।







