স্পোর্টস

একাদশে ওলট-পালট

একাদশে ওলট-পালট

টিকে থাকার ম্যাচে বাংলাদেশ একাদশে দুটি পরিবর্তন এসেছে। মেহেদী হাসান মিরাজ এবং ইমরুল কায়েসের পরিবর্তে মোসাদ্দেক হোসেন সৈকত এবং তাসকিন আহমেদকে নেয়া হয়েছে।

বাংলাদেশ এদিন টস হেরে আগে বোলিং করবে।

শুক্রবার বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পরে টস হয়। আর বৃষ্টি না হলে কোনও ওভার কাটা হবে না। নির্ধারিত ৫০ ওভারই থাকবে ম্যাচের বয়স।

২০০৫ সালে কার্ডিফের এই সোফিয়া গার্ডেনেই বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারানোর স্মৃতি আছে লাল-সবুজদের। সেই ম্যাচে বাংলাদেশ দলের হয়ে খেলা মাশরাফির কাঁধে টাইগারদের নেতৃত্ব।

বাংলাদেশ প্রথম ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে হেরে যায়। এরপর দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে এক পয়েন্ট পায় টিম টাইগার্স। অস্ট্রেলিয়াও নিজেদের প্রথম ম্যাচে একইভাবে এক পয়েন্ট নিয়ে খুশি থাকে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।

বিষয়:বাংলাদেশ-নিউজিল্যান্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…