চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একদিনে ভ্যাকসিন নিলেন ৭০ হাজারের বেশি মানুষ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪২ অপরাহ্ণ ২৫, মার্চ ২০২১
- সেমি লিড, বাংলাদেশ, স্বাস্থ্য
A A
বাংলাদেশে করোনাভাইরাসের টিকা নিচ্ছেন একজন বৃদ্ধা মহিলা. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে করোনা ভ্যাকসিন দেয়ার ৪০তম দিনে ৭০ হাজার ৪০৭ জন ভ্যাকসিন নিয়েছেন। এরমধ্যে পুরুষ ৪০ হাজার ৬৩ জন ও নারী ৩০ হাজার ৩৪৪ জন ভ্যাকসিন নেন।

এ নিয়ে আজকে পর্যন্ত সারা দেশে ৫১ লাখ ৩৯ হাজার ৪৫৬ জন ভ্যাকসিন নিয়েছেন। তাদের মধ্যে পুরুষ ৩২ লাখ নয় হাজার ৫৭ জন ও নারী ১৯ লাখ ৩০ হাজার ৩৯৯ জন।

পাশাপাশি এ পর্যন্ত করোনার ভ্যাকসিন নিতে অনলাইনে নিবন্ধন করেছেন ৬৫ লাখ ৩৬ হাজার ২৭৩ জন।

বৃহস্পতিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ্ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের (এমআইএস) পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, ঢাকা মহানগরীতে ভ্যাকসিন নিয়েছেন ১০ হাজার ৩৭৭ জন। এরমধ্যে পুরুষ ছয় হাজার ৩৩৩ জন ও নারী চার হাজার ৪৪ জন ভ্যাকসিন নেন।

ঢাকা বিভাগে ভ্যাকসিন নিয়েছেন ২০ হাজার ৬৪৯ জন। এরমধ্যে পুরুষ ১২ হাজার ৫০৩ জন ও নারী আট হাজার ১৪৬ জন ভ্যাকসিন নেন। এছাড়াও ময়মনসিংহ বিভাগে পাঁচ হাজার ৫৯৮ জন ভ্যাকসিন নেন; যার মধ্যে পুরুষ দুই হাজার ৭৮৬ ও নারী দুই হাজার ৮১২ জন।

চট্টগ্রাম বিভাগে ১৩ হাজার ৪১৫ জন ভ্যাকসিন নেন; যার মধ্যে পুরষ সাত হাজার ৬৪০ জন ও নারী পাঁচ হাজার ৭৭৫ জন ভ্যাকসিন নেন।

রাজশাহী বিভাগে আট হাজার ৪০৩ জন ভ্যাকসিন নেন; যার মধ্যে পুরুষ চার হাজার ৫৪২ জন ও নারী তিন হাজার ৮৬১ জন।

রংপুর বিভাগে নয় হাজার ৪১৭ জন ভ্যাকসিন নেন; যার মধ্যে পুরুষ পাঁচ হাজার ১০৭ জন ও নারী চার হাজার ৩১০ জন। খুলনা বিভাগে আট হাজার ১৯৮ জন ভ্যাকসিন নেন; যার মধ্যে পুরুষ চার হাজার ৭০৮ ও নারী তিন হাজার ৪৯০ জন।

বরিশাল বিভাগে দুই হাজার ৫৪৫ জন ভ্যাকসিন নেন; যার মধ্যে পুরুষ এক হাজার ৫২০ জন ও নারী এক হাজার ২৫ জন এবং সিলেট বিভাগে দুই হাজার ১৮২ জন ভ্যাকসিন নেন; যার মধ্যে পুরুষ এক হাজার ২৫৭ জন ও নারী ৯২৫ জন।

রাজধানীর বিভিন্ন হাসপাতালসহ সারা দেশের এক হাজার পাঁচটি হাসপাতালে কোভিড-১৯ টিকা দেয়া হচ্ছে। টিকাদানের প্রথম দিন মোট ৩১ হাজার ১৬০ জনকে টিকা দেয়া হয় বলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছিল।

বর্তমানে বাংলাদেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার ৭০ লাখ ডোজ রয়েছে এবং করোনার টিকা নিতে চাইলে www.surokkha.gov.bd ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে।

গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনাভাইরাসের ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করেন। সেসময় দুই দিনে মোট ৫৬৭ জনকে ভ্যাকসিন দেওয়া হয়।

বাংলাদেশে এই ভ্যাকসিন পরীক্ষামূলক প্রয়োগ না হওয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুযায়ী তাদের এক সপ্তাহ পর্যবেক্ষণ করা হয়। কারও মধ্যে গুরুতর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা না দেওয়ায় পরিকল্পনা মত ৭ ফেব্রুয়ারি থেকে গণ ভ্যাকসিন দেয়া শুরু হয়।

ট্যাগ: করোনাভাইরাসভ্যাকসিন আপডেটস্বাস্থ্য অধিদপ্তর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্বাধীনতা দিবসে দিনভর বিটিভির বিশেষ আয়োজন

পরবর্তী

বাংলাদেশ অনেক ক্ষেত্রে উন্নত দেশকেও ছাড়িয়ে গেছে: প্রধানমন্ত্রী

পরবর্তী
প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধের সামনে ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ অনেক ক্ষেত্রে উন্নত দেশকেও ছাড়িয়ে গেছে: প্রধানমন্ত্রী

উইল ফেস্ট ২০২১ এর অনলাইন সেমিনার ছবি, বক্তারা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ হলো আকর্ষণীয় 'উইল ফেস্ট ২০২১'

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT