চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একদিকে তিনি বিদ্রোহী, আরেকদিকে রানী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৯ অপরাহ্ণ ১৩, সেপ্টেম্বর ২০২০
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

টুর্নামেন্ট শুরু করেছিলেন প্রতিবাদ দিয়েই। করোনা মহামারীর মাঝেও মার্কিন কৃষ্ণাঙ্গদের প্রতি পুলিশের অত্যাচারের প্রতিবাদ জানাতে মার্কিন মাটিকেই নিয়েছেন বেছে। প্রতি ম্যাচে মাস্কে থাকত নিপীড়িত একজনের নাম। ফাইনালেও ব্যতিক্রম হয়নি। নিপীড়িতদের আশীর্বাদই বর্ষিত হল কিনা, পিছিয়ে পড়েও দারুণ লড়াই উপহার দিয়ে দ্বিতীয়বারের মতো ইউএস ওপেনের রানী যে এখন নাওমি ওসাকাই।

ওসাকার দারুণ প্রত্যাবর্তনে কপাল পুড়েছে বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কার। যেভাবে শুরু করেছিলেন, প্রতিপক্ষের ম্যাচে ফেরার কথাই নয়! প্রথম সেট হেসেখেলে জিতেছেন ১-৬ গেমে, দ্বিতীয় সেটেও ছিলেন অগ্রগামী। কিন্তু ওসাকার র‍্যাকেটে এরপর ভর করে ম্যাজিক, ঘুরে দাঁড়িয়ে পিছিয়ে থাকা সেটটা তো জিতেছেনই, ম্যাচই জিতে নিয়েছেন শেষপর্যন্ত। ১-৬, ৬-৩, ৬-৩ গেমে।

প্রথম সেট, পরে দ্বিতীয় সেট যখন হারতে বসেছেন, আকাশের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে ছিলেন ওসাকা, এরপরই ঘুরে দাঁড়ানো শুরু। শূন্যে চেয়ে কী শক্তি নিয়েছেন সেটার দারুণ এক জবাব দিয়েছেন ২২ বছর বয়সী জাপানি তারকা।

‘আমি দেখেছি মহাতারকারা যখনই পথ হারিয়ে ফেলেন, তখনই আকাশের দিকে চেয়ে থাকেন। আমি সবসময়ই দেখতে চেয়েছি যে তারা কী দেখেন।’

প্রতি ম্যাচে একজন নিহত কৃষ্ণাঙ্গের নাম মাস্কে লিখে এনেছেন ওসাকা। ফাইনালে লেখা ছিল তামির রাইসের নাম, ২০১৪ সালে মাত্র ১২ বছর বয়সী কিশোরটি পুলিশের গুলিতে নিহত হয়।

এমন পদক্ষেপ মানুষের মনে নাড়া দিতে পেরেছে বলেও খুশি ওসাকা, ‘আমি আরও বেশি মানুষের নাম লিখে আনতে চাই। অবশেষে মানুষ এ নিয়ে কথা বলতে শুরু করেছে।’

Reneta

ওসাকার দিনে নিজেকে অভাগী ভাবতে পারেন ৩১ বছর বয়সী আজারেঙ্কা। গত ২৬ বছরে তিনিই প্রথম নারী প্রতিযোগী, যিনি ইউএস ওপেনের ফাইনালে প্রথম সেট জিতেও শিরোপা নিতে পারেননি। সবশেষ ১৯৯৪ সালে এমন ঘটনা দেখা গিয়েছিল। কিংবদন্তি স্টেফি গ্রাফের কাছে প্রথম সেট হেরেও গ্র‍্যান্ডস্লাম জিতে নেন আরেঞ্জা ভিকারিও সানচেজ!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আজারেঙ্কাইউএস ওপেন-২০২০ওসাকালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলার রায়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্সের শুনানি দ্রুত হবে: অ্যাটর্নি জেনারেল

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বিসিবি নির্বাচন ও বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ উপলক্ষে মিরপুরে সড়ক বন্ধ

জুন ৭, ২০২৬

কলেজ শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ডের রায়ে সন্তুষ্ট রামিসার বাবা

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT