চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একদিকে তামিম-সাকিব, অন্যদিকে মাহমুদউল্লাহ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৯ পূর্বাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

একদিকে পেশোয়ার জালমি, অন্যদিকে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। একদিকে তামিম-সাকিব, অন্যদিকে মাহমুদউল্লাহ। পিএসএলে শনিবার এই তিন বাংলাদেশি তারকা মুখোমুখি হচ্ছেন প্রতিপক্ষ হয়ে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত দশটায়।

টুর্নামেন্টের কোয়ালিফায়ার পর্বে খেলার বিবেচনায় ম্যাচটি তামিম-সাকিবের পেশোয়ারের জন্য মহাগুরুত্বপূর্ণ। ৭ ম্যাচে ৩টি করে জয়-পরাজয়ে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে দলটি। গ্রুপ পর্বে হাতে মাত্র এই একটি ম্যাচই। জিততে না পারলে ছিটকে যেতে হতে পারে। নয়তো কাগজে-কলমের হিসেবেও মেলাতে হবে অনেক সমীকরণ। অন্য দলগুলোর জয়-পরাজয়ই তখন নিয়ামক হবে তামিম-সাকিবদের টুর্নামেন্টে টিকে থাকার জন্য।

অন্যদিকে, মাহমুদউল্লাহর দল কোয়েটা বেশ সুবিধাজনক অবস্থানে আছে। ৭ ম্যাচে ৪ জয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে তারা। সেরা চার নিশ্চিতই দলটির। তবে জিতে শেষ করতে পারলে গ্রুপ পর্বের শীর্ষ দল হিসেবে কোয়ালিফায়ারে যাওয়ার সুযোগ থাকছে।

ম্যাচটি তামিমের জন্যও গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচে অপরাজিত ৬২ রানের মারকুটে এক ইনিংস দিয়ে শুরু করেছিলেন। এরপর ৪, ১৬ ও ৫ রানের ইনিংসগুলো বলে দিচ্ছে ঘুমিয়ে আছে তার ব্যাট। জমিয়ে রাখা রান তাই দলের প্রয়োজনে উগড়ে দেওয়ার সময় তামিমের!

সাকিব দারুণ করছেন। শেষ ম্যাচেই সেরা হয়েছেন অলরাউন্ড নৈপুণ্যে। তিন ম্যাচে ব্যাটে ৫, ১৮ ও ৩০ রান করে এসেছে। সঙ্গে উইকেট ৪টি। শনিবার আরেকবার জ্বলে ওঠার পালা তার।

মাহমুদউল্লাহও একবার ম্যাচ সেরা হয়েছেন। অপরাজিত ২৯ রান দিয়ে প্রথমবার পিএসএলে খেলতে যাওয়া উদ্বোধন করেছেন। পরে আরেক ম্যাচে অপরাজিত ৮ রান। বাকি তিন ম্যাচে ব্যাটিংয়েই নামার সুযোগ পাননি। সাকিবের মত ৪ উইকেট নিয়েছেন তিনিও। কোয়ালিফায়ারে নামার আগে নিজেকে আরেকবার ঝালিয়ে নেওয়ার সুযোগ মাহমুদউল্লাহর।

একদিকে তাই তামিম-সাকিব, অন্যদিকে মাহমুদউল্লাহ; পিএসএলের লড়াইয়ে এখন দেখার এই তিন জাতীয় দল সতীর্থের কে কে শনিবার রাতে হাসি নিয়ে মাঠ ছাড়েন।

ট্যাগ: তামিম-সাকিব-মাহমুদউল্লাহ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পিলখানা ট্র্যাজেডি: চোখের জলে নিহতদের স্মরণ

পরবর্তী

প্রিয়াঙ্কা সরকার এখন ঢাকায়

পরবর্তী

প্রিয়াঙ্কা সরকার এখন ঢাকায়

পিলখানা ঘটনায় জড়িতদের শাস্তির আওতায় আনা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

দ্রোহ-প্রেম-সাম্যের কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ

আগস্ট ২৭, ২০২৬

বিপর্যস্ত নেপাল: উদ্ধারে এগিয়ে এল যেসব দেশ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদিতে অগ্নিকাণ্ড: শনাক্ত ৯ বাংলাদেশির লাশ আজ দেশে আসছে

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা: কীভাবে তৈরি হলো মৃত্যুফাঁদ

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT