চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘একদিকে ছিল আমার মা, আরেকদিকে ছিল আমার সিনেমা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৮ অপরাহ্ণ ২৫, অক্টোবর ২০১৮
বিনোদন
A A

কলকাতায় আমি কয়েকটি কাজ করেছি। অনেক কিছু শিখেছি। সেগুলো ‘দেবী’র ক্ষেত্রে কাজে লাগাতে চাচ্ছিলাম। কিন্তু মাঝেমধ্যে কোনোভাবেই গোছাতে পারছিলাম না। সেপ্টেম্বর মাসের ২০ তারিখ মুক্তির কথা ছিল ‘দেবী’। একটা সময় যখন জানলাম, ওইদিনে ‘দেবী’ মুক্তি দেয়া যাচ্ছে না তখন হতাশ হয়ে গিয়েছিলাম। কারণ, একই সময়ে আমার মায়ের একটা সার্জারি হয়েছিল। তখন একদিকে ছিল আমার মা, আরেকদিকে ছিল আমার ‘দেবী’ ছবি। হয়তো আমি স্বার্থপর! আমি আমার প্রযোজিত ছবিটাকে বেছে নিয়েছিলাম। মায়ের অপারেশন ব্যাংককে সেট করা ছিল।

সেটা বাতিল করে মায়ের অপারেশন দেশে করেছিলাম। দেশে অবশ্যই ভালো চিকিৎসা হচ্ছে। এখন আমার মা খুবই ভালো আছেন। আমি আমার ভক্ত ও দর্শকদের জন্য বলবো, দেখুন ‘দেবী’ ছবির জন্য আমি আমার মাকেও স্পেয়ার করিনি। এটাকে শুধু পেশাদারিত্ব নয়, কাজের প্রতি ভালোবাসা বলবো। আমার ফিল্মের প্রতি ভালোবাসা। হয়তো আমরা বাংলাদেশে ভঙ্গুর একটা জায়গায় আছি। কিন্তু আমাদের ভালোবাসায় কোনো কমতি নেই।

-দেবী সিনেমা নিয়ে চ্যানেল আই অনলাইনের নিয়মিত ফেসবুক শো ‘কথাবার্তায়’ এসে দর্শকদের জন্য না বলা এসব গল্প শোনান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

জয়া ‘দেবী’ সিনেমার প্রযোজক। একইসঙ্গে হুমায়ূন আহমেদের ‘দেবী’ উপন্যাসের রানু চরিত্রে অভিনয় করেছেন। ছবিটি নির্মাণ করেছেন অনম বিশ্বাস। এতে মিসির আলী চরিত্রে কাজ করেছেন চঞ্চল চৌধুরী, আর নিলু চরিত্রে দেখা গেছে শবনম ফারিয়াকে।

সরকারি অনুদান ও জয়া আহসানের যৌথ প্রযোজনায় নির্মিত এই ছবিটি ২৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ১৯ অক্টোবর। আগামিকাল শুক্রবার থেকে চলবে দেশের ৩৫ সিনেমা হলে। মুক্তির পরেই সাড়া ফেলে ছবিটি। ঢাকা ও দেশের বিভিন্ন হল মালিকরা দর্শকদের আগ্রহের কারণে প্রদর্শন করছেন ‘দেবী’। জানা যায়, শিগগির বিশ্বের বিভিন্ন দেশের দর্শক দেখতে পাবেন ছবিটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনম বিশ্বাসঅনিমেষ আইচজয়া আহসানদেবীলিড বিনোদনশবনম ফারিয়াসি-তে সিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার নীল জার্সি পরে খেলার কারণ টুখেল বোঝেন, কিছু জানেন না স্কালোনি

জুলাই ১৫, ২০২৬

সেমির আগে আত্মবিশ্বাসী স্কালোনি

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দফা দাবিতে সচিবালয়ের পথে শিক্ষার্থীরা

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

নিউইয়র্কে ইউরোপীয় নেতাদের সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক

জুলাই ১৫, ২০২৬

‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ’-২০২৬

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT