চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একটু উষ্ণতার জন্য

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৮:৫৫ অপরাহ্ণ ০৯, জানুয়ারি ২০১৮
সম্পাদকীয়
A A
শৈত্যপ্রবাহ

আবহাওয়া অফিসের রেকর্ডমতে দেশের ইতিহাসে হিমতম শৈত্যপ্রবাহ চলছে। সপ্তাহব্যাপী চলা এই শৈত্যপ্রবাহে উত্তরের জনপদগুলোর অবস্থা বেশি শোচনীয়। প্রচণ্ড শীতে সবচেয়ে বিপাকে পড়েছে উত্তরের জনপদসহ সারাদেশের নিম্ন আয়ের শ্রমজীবী মানুষেরা। তীব্র শীতে তাদের জীবন বলতে গেলে স্থবির হয়ে পড়ছে বলে চ্যানেল আই সহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে উঠে আসছে। নিম্ন আয়ের মানুষদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে শীতবস্ত্রের অভাব এবং শীতে কাজের সুযোগ কমে যাওয়া। এছাড়া শীতজনিত বিভিন্ন রোগ ক্রমেই বাড়ছে বলে খবর পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে আশার খবর দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তিনি জানিয়েছেন: ইতোমধ্যে সারাদেশে ১০ লাখ ১২ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়া অতি শীতপ্রবণ ২০ জেলায় আরও ৯৮ হাজার পিস কম্বল এবং ৮০ হাজার প্যাকেট শুকনো খাবার পাঠানো হয়েছে। এছাড়া শীত নামার আগেই প্রধানমন্ত্রী সারাদেশে ১৮ লাখ কম্বল পাঠিয়েছিলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর দেওয়া এই তথ্য প্রশংসার যোগ্য। তবে দুর্গত মানুষ সঠিকভাবে সরকারের দেওয়া এই ত্রাণ পাচ্ছে কিনা, তা নিশ্চিত করতে হবে। এর পাশাপাশি শৈত্যপ্রবাহের শিকার নিম্ন আয়ের মানুষদের তুলনায় সরকারের দেওয়া ত্রাণ প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে তাদের জন্য ত্রাণের পরিমাণ আরও বাড়াতে হবে। এক্ষেত্রে সরকারের পাশাপাশি বেসরকারি এবং ব্যক্তি পর্যায়ে সামর্থ্য অনুযায়ী সবাইকে এগিয়ে আসতে হবে। নিম্ন আয়ের মানুষদের যাতে বন্যা কিংবা শৈত্যপ্রবাহের মতো প্রাকৃতিক দুর্যোগের সময় দীর্ঘমেয়াদে ত্রাণের মুখাপেক্ষি হতে না হয়, সেজন্য কার্যকর পরিকল্পনা গ্রহণ করতে হবে। এসব মানুষের ভাগ্যের উন্নয়ন ব্যতীত দেশের কাঙ্খিত উন্নয়ন কোনভাবেই সম্ভব নয়। তবে, এ মুহূর্তে সবার আগে দরকার শীতবস্ত্রের দরকার এমন মানুষদের পাশে দাঁড়ানো, সামর্থ্য অনুযায়ী ব্যক্তি উদ্যোগে তাদের জন্য একটু হলেও উষ্ণতার ব্যবস্থা করা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তাসকিনের ব্যাটে রান, আরিফুলের ৪ উইকেট

পরবর্তী

হাসপাতালে ওষুধের ঘাটতি পড়বে না: স্বাস্থ্যপ্রতিমন্ত্রী

পরবর্তী

হাসপাতালে ওষুধের ঘাটতি পড়বে না: স্বাস্থ্যপ্রতিমন্ত্রী

বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়

চিকিৎসা নিতে গিয়ে আনসার সদস্যের হামলার শিকার ঢাবির দুই শিক্ষার্থী

সর্বশেষ

শান্তকে কী বলায় স্মিথকে সতর্ক করলেন আম্পায়ার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্লাস ফাঁকি দিলে শিক্ষার্থীদের ভিসা বাতিলের বিষয়ে যা জানাল মার্কিন দূতাবাস

আগস্ট ২২, ২০২৬

সুলিভানকে চড় মেরে শাস্তি পেলেন মেসি

আগস্ট ২২, ২০২৬

সহায়তা কমায় সোমালিয়ায় শিশুদের অপুষ্টি পরিস্থিতি আরও ভয়াবহ: ইউনিসেফ

আগস্ট ২২, ২০২৬

মির্জা ফখরুলকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT