চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একটি সিনেমার গল্পের জন্য ঢাকায় ঋতুপর্ণা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৮ অপরাহ্ণ ১০, এপ্রিল ২০১৮
বিনোদন
A A

শুটিংয়ে নয়, এবার শুধু দর্শক-ভক্তদের জন্য ঢাকায় এসেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এ যাত্রায় এই নায়িকা তার অভিনীত ‘একটি সিনেমার গল্প’ ছবিটি মুক্তি উপলক্ষে দর্শকদের আমন্ত্রণ জানাতে এসেছেন। এই ছবিটি পরিচালনা করছেন নায়ক আলমগীর।

চ্যানেল আই অনলাইনকে ছবির পরিচালক আলমগীর বলেন, আজ (মঙ্গলবার) সকালে ঋতুপর্ণা ঢাকায় এসেছেন। আগামীকাল সন্ধ্যায় সংবাদ সম্মেলনে অংশ নেবেন। পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমে ছবিটি নিয়ে কথা বলবেন। তিনি বলেন, ঋতুপর্ণা পাঁচদিন বাংলাদেশে থাকবেন। সিনেমা হলে গিয়ে ছবিটি দর্শকদের সঙ্গে উপভোগ করবেন।

‘একটি সিনেমার গল্প’ ছবিতে ঋতুপর্ণার বিপরীতে অভিনয় করেছেন আরিফিন শুভ। আলমগীরের প্রযোজনা সংস্থা ‘আইকন এন্টারটেইনম্যান্ট’এর ব্যানারে নির্মিত হয়েছে ছবিটি। এতে আরো অভিনয় করেছেন আলমগীর, চম্পা, সৈয়দ হাসান ইমাম, সাদেক বাচ্চু, সাবেরী আলম প্রমুখ।

আগামী শুক্রবার (১৩ এপ্রিল) অর্ধশত হলে মুক্তি পেতে যাচ্ছে ‘একটি সিনেমার গল্প’। এই ছবির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য করেছেন আলমগীর নিজে। গেল সেপ্টেম্বর মাসে এফডিসিতে এই ছবির শুটিং শুরু হয়। এরপর টানা শুটিংয়ের মাধ্যমে ছবির কাজ শেষ হয়।

জানিয়ে রাখা ভালো, একটি সিনেমার গল্পের মাধ্যমে দীর্ঘদিন পর চলচ্চিত্র পরিচালনায় ফিরেছেন আলমগীর। এর আগে পাঁচটি ছবি নির্মাণ করেন তিনি। ছবিগুলো হলো ‘নিষ্পাপ’, ‘নির্মম’, ‘বৌমা’, ‘মায়ের দোয়া’ ও ‘মায়ের আশীর্বাদ’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরিফিন শুভআলমগীরঋতুপর্ণালিড বিনোদন
শেয়ারTweetPin3

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দাম কমাতে বড় পদক্ষেপ, আগস্ট থেকে বেশি তেল তুলবে ওপেক প্লাস

জুলাই ৬, ২০২৬

স্ত্রীকে হত্যা করে উঠানে মাটিচাপা, জিডি করতে যেয়ে গ্রেপ্তার স্বামী

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

উচ্চমাধ্যমিকে শিক্ষার্থী সংকট, ভবিষ্যৎ মানবসম্পদ গঠনে শঙ্কা

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা

জুলাই ৬, ২০২৬

বৈশ্বিক চক্ষু সম্মেলনে যাবেন প্রধানমন্ত্রী, ১০ লাখ ছানি অপারেশন পরিকল্পনা

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT