লুইস সুয়ারেজ দাবি করেছেন, বার্সেলোনার জন্য এই মৌসুমটা অবিশ্বাস্যরকমের চমকপ্রদ। এটা এই কারণে, তারা লা লিগার শিরোপা জিততে যাচ্ছে এবং সেই সঙ্গে হয়ত কোপা ডেল রে শিরোপাটাও। এমটা হলে তো কথাই নেই। এই দুই শিরোপা জয়ে তাদের অনেক কিছু অর্জন হবে।
এই ডাবল কৃতিত্ব কাতালানদের জন্য একটি সূক্ষ্ম মৌসুম নিশ্চিত করতে পারে এবং সবাইকে এটার প্রশংসা করা উচিত। কিন্তু তারপরও এক জিনিস থেকে ক্লাবটি দূরে থাকতে পারে না। বার্সেলোনার কী চ্যাম্পিয়ন্স লিগ জেতার কোনো বাধ্যবাধকতা নেই?
বার্সেলোনা বোর্ডের পরিকল্পনায় বিশাল ভুল ছিল এবং সেইসাথে কোচ আর্নেস্টো ভালভার্দেরও। বার্সা যেভাবে রোমে হেরেছে (প্রথম লেগে ৪-১ জিতে পরের লেগে ৩-০) সেটি উপেক্ষা করা খুব বিব্রতকর ছিল। এই পরাজয়ের ধরনের সঙ্গে অবশ্যই টানা তিন মৌসুমে কোয়ার্টার ফাইনাল থেকে দলের ছিটকে যাওয়াটাকে আমলে নিতে হবে।
যে দলটাকে অনেকেই দুর্বল মনে করল, তারাই কিনা বিশ্বে সেরা দল হয়ে ফিরে আসল। এটা ভাল যে, প্রত্যেকেই তাদের সাফল্যের ওপর নির্ভর করে, যা বার্সেলোনার ক্ষেত্রে ছিল অসাধারণ। কিন্ত ইচ্ছে করে নিজের চোখ বন্ধ করে রাখা খুবই বিপজ্জনক। অন্ধরা দেখতে না চাওয়ার চেয়ে খারাপ কিছুই হতে পারে না।
রোমের প্রথমার্ধে কিছু থাকলেও পুরো ম্যাচে বার্সেলোনার স্বাভাবিক এবং স্বতন্ত্র ছন্দ ছিল না। তারা বল দখলে রাখতে পারেনি এবং নিজেদের চাপের খেলাটিও প্রয়োগ করতে পারেনি। যা তারা নিজেদের ঘরোয়া লিগে হরহামেশা করে থাকে।
তবে, চ্যাম্পিয়ন্স লিগের পরাজয়ের জন্য সবচেয়ে বেশি ভুল করেছেন হয়ত মার্ক-আন্দ্রে টের স্টেগেন এবং জেরার্ড পিকে। কিন্তু এই ম্যাচের দুর্ভাগা বলা যায় ফরোয়ার্ড উসমান ডেম্বেলেকে। বার্সার কোচ ফরাসি তরুণকে খুব কমই আমল দিয়েছেন।
শনিবার লিগ ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষেও শুরুর একাদশে ছিলেন না ডেম্বেলে। এটা খুবই বিস্ময়কর। যদিও ম্যাচের শেষদিকে নামার পর তার ভুলে প্রতিপক্ষ একটি পেনাল্টি পায়।
রোমা ম্যাচে কিছুটা ভুল করলেও লিগ ম্যাচে ঠিকই নিজের মত আত্মবিশ্বাসী বার্সেলোনার ‘ডিফেন্সের মেসি’ টের স্টেগান। তিনি শনিবার বেশ কয়েকবার তার দলকে বাঁচিয়েছেন, বিশেষ করে রদ্রিগো মোরেনের একটি শট। যেটা ছিল মাস্টারক্লাস। লিগের এই ফর্ম আর ছন্দটাই যেন চ্যাম্পিয়ন্স লিগে খুঁজে পেল না বার্সা।








