চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘একটি যুদ্ধ একটি মানচিত্র’ নিয়ে অনুপম-মাহবুবা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩২ অপরাহ্ণ ২৫, মার্চ ২০১৮
বিনোদন
A A

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে উন্মোচিত হয়েছে অনুপম ও মাহবুবার দেশাত্মবোধক গানের ভিডিও ‘একটি যুদ্ধ একটি মানচিত্র’। রবিবার দুপুর ১২টায় রাজধানীর তেজগাঁও কলেজ অডিটোরিয়ামে ভিডিওটির প্রকাশনা অনুষ্ঠান হয়।

‘একটি যুদ্ধ একটি মানচিত্র’-এর কথা ও সুর অনুপমের। সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। ভিডিও নির্মাণ করেছেন হৃদয় তালুকদার প্রিন্স। গানটি উৎসর্গ করা হয় মুক্তিযোদ্ধা মো. তোফাজ্জেল হোসেনকে।

উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শব্দ সৈনিক ও নন্দিত সুরকার শেখ সাদী খান বলেন, দেশকে ভালোবেসে এগিয়ে নিতে হবে। এই দেশকে এগিয়ে নেয়ার দায়িত্ব সবার। দেশের জন্য, এই মাটির জন্য হিংসা-বিদ্বেষ ত্যাগ করে তরুণ প্রজন্ম এগিয়ে আসলেই কেবল বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠা করা সম্ভব।

Banglabid

তেজগাঁও কলেজের উপাধ্যক্ষ আঞ্জুমান আরা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে নাট্য ব্যক্তিত্ব শংকর সাওজাল বলেন, এখন আমাদের ইতিহাস নিয়ে ভাবার সময় এসেছে। আজকের ২৫ মার্চ কালরাত্রিতে যা ঘটেছে তা কোনো ভাষায় প্রকাশ করার মতো নয়। এটা অনুভবের বিষয়।

‘একটি যুদ্ধ একটি মানচিত্র’ স্থান পেয়েছে ৮টি গানের একটি যৌথ অ্যালবামে। কণ্ঠ দিয়েছেন অনুপম হালদার ও তেজগাঁও কলেজের অধ্যাপিকা ও ‘মেঠো বাউল’ দলের পরিচালক মাহবুবা। অ্যালবামের বাকি গানগুলো আধুনিক ও ফোক ধাঁচের।

কণ্ঠশিল্পী মাহবুবা বলছিলেন, ‘এখন নতুন করে দেশাত্মবোধক গান সৃষ্টি খুব কম হচ্ছে। এ কারণে দেশের প্রতি মমত্ববোধ সৃষ্টিও তেমন হচ্ছে না। তাই আমরা এই গানের মাধ্যমে দেশের প্রতি মমত্ববোধ সৃষ্টির জন্য কাজ করেছি।

Reneta

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সংগীত পরিচালক বাসুদেব ঘোষ, সুরকার ও সংগীত পরিচালক বাপ্পা মজুমদার, তেজগাঁও কলেজের উপাধ্যক্ষ হারুন অর রশিদ ও মিডিয়া ব্যক্তিত্ব রাহুল রাহা প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনুপম
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

যেভাবে বিশ্ব গণমাধ্যমে গণহত্যার খবর

পরবর্তী

একযোগে শুদ্ধ সুরে জাতীয় সঙ্গীত

পরবর্তী

একযোগে শুদ্ধ সুরে জাতীয় সঙ্গীত

অভ্যন্তরীণ রুটে ফ্লাইট বাড়ালো বিমান

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT