চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একই বছর ভারতের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সফর বিরল ঘটনা: পররাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৫ অপরাহ্ণ ১৪, ডিসেম্বর ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

একই বছরে প্রতিবেশী দেশের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরে আসা ইতিহাসে বিরল ঘটনা বলে উল্লেখ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আব্দুল মোমেন।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, মুজিববর্ষ ও বাংলাদেশ-ভারত সম্পর্কের ৫০ বছরপূর্তি উপলক্ষে গত মার্চে ঢাকা সফরে এসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার একই উপলক্ষে তিনদিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

মঙ্গলবার ১৪ ডিসেম্বর ভারতীয় রাষ্ট্রপতির আগমন উপলক্ষে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত বাংলাদেশের প্রতিবেশী ও অকৃত্রিম বন্ধু। বাংলাদেশ-ভারত শুধু সীমান্ত সম্পর্কে আবদ্ধ নয়, ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে এ দেশের প্রতি অকুণ্ঠ সমর্থন দুই দেশের মধ্যে সুসম্পর্কের ভিত্তি রচনা করে। পরবর্তীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সৃদৃঢ় ও গতিশীল হয়েছে।

তিনি জানান, প্রতিবেশী দুই দেশের সুম্পর্কের অনন্য নিদর্শন হিসেবে ভারতের মহামান্য রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদের আমন্ত্রণে আগামী ১৫ থেকে ১৭ ডিসেম্বর বাংলাদেশে তিন দিনের রাষ্ট্রীয় সফরে আসবেন বলে আশা করা যাচ্ছে। তিনি বাংলাদেশের বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী, মুজিববর্ষের সমাপনী দিন উদযাপন এবং বাংলাদেশ-ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ৫০ বছরপূর্তি উপলক্ষে এই সফর করবেন।

এই রাষ্ট্রীয় সফরে ভারতের ফার্স্টলেডি, রাষ্ট্রপতির কন্যা, ভারতের শিক্ষাপ্রতিমন্ত্রী, দুজন সংসদ সদস্য, ভারতের পররাষ্ট্রসচিবসহ বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা তার সঙ্গী হিসেবে যোগ দেবেন বলে জানতে পেরেছি। ভারতের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বগ্রহণের পর এটি হবে বাংলাদেশে তার প্রথম সফর।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা অবগত রয়েছেন যে, ২০২১ সালের ২৬ এবং ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, মুজিববর্ষ উদযাপন এবং বাংলাদেশ-ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ৫০ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ সফর করেন। একই বছরে একটি দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রতিবেশী দেশে রাষ্ট্রীয় সফর যেকোনো দেশের ইতিহাসে বিরল ঘটনা। ভারতের পক্ষ থেকে এসব সফর দুই প্রতিবেশী দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কেরই প্রতিফলন।

Reneta

বাংলাদেশের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ ২০২১ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে এ ধরনের সফর দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্কের খাতায় মাইলফলক অধ্যায় হিসেবে স্বর্ণাক্ষরে উল্লেখ থাকবে বলেও উল্লেখ করেন আব্দুল মোমেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পররাষ্ট্রমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT